হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

সবচেয়ে বেশি পরহেজগার। ৬৫ হিজরির পূর্বেই মারা যান তিনি।

২৫. আবু আব্দুল্লাহ উতবা ইবনে ফারক্বাদ রহ.।

২৬. সিলাহ ইবনে যুফার কৃফি রহ.। সকল হাদিসের কিতাবেই তাঁর বর্ণিত হাদিস পাওয়া যায়।

২৭. হাম্মাম ইবনে হারিস নাখাঈ রহ.। তিনি রাত্রি জাগতেন অনেক বেশি। মানুষ তাঁর কাছে উত্তম চরিত্রের দীক্ষা পেত। হাজ্জাজের শাসনামলে ইন্তেকাল করেন তিনি।

২৮. আবু আয়েশা হারিস ইবনে সুওয়াইদ রহ.। আব্দুল্লাহ ইবনে যুবায়েরের খেলাফতকালের শেষ দিকে তিনি মৃত্যুবরণ করেন।

২৯. যাজান আবু আমর কিন্দি রহ.। নবিজির জীবদ্দশাতেই তাঁর জন্ম হয়। ৮২ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।

৩০. যায়েদ ইবনে ওয়াহাব রহ.। তিনিও ছিলেন জাহিলি এবং ইসলামি উভয় যুগের মানুষ। নবিজির সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু তিনি পথে থাকতেই নবিজির ইন্তেকাল হয়ে যায়। ৮৩ হিজরির আশপাশেই ইন্তেকাল করেন তিনি।

৩১. আবু মুগিরা যিয়াদ ইবনে হুদাইর আসাদি রহ.।

৩২. কুরদূস ইবনে হানি রহ.। ৮১ হিজরিতে খলিফা আব্দুল মালিকের শাসনামলে তিনি ইন্তেকাল করেন।

৩৩. ইয়াযিদ ইবনে মুআবিয়া নাখঈ রহ.।

এছাড়াও আলি এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.র রয়েছে অসংখ্য কুফি শাগরিদ।

এদের অধিকাংশেরই ওমর এবং আয়েশা রা.র সাথেও সাক্ষাৎ হয়েছে।

তাঁদের থেকেও ইলম অর্জন করেছেন তাঁরা। এই লোকগুলো সাহাবায়ে কেরামের উপস্থিতিতেই ফতোয়া দিতেন কুফা শহরে। এদের বর্ণিত হাদিস বা ফিকহি মাসআলা কোনো পাগলকে পড়ে শুনালেও অবশ্যই সুস্থ হয়ে যাবে সে। সুতরাং সুস্থ ও বিবেকবান কোনো মানুষ তাঁদের হাদিস এবং ফিকহ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে না।

এদের পরে আবির্ভাব হয়েছে আরো কিছু লোকের। যারা আলি এবং ইবনে মাসউদ রা.কে পাননি। তবে তাঁদের শাগরিদদের কাছে ইলম অর্জন করেছেন তাঁরা। এছাড়াও তাঁরা অন্যান্য শহরের ইলমও জমা করেছেন নিজেদের মধ্যে।

ইবনে হাযম যাহিরি তাঁদের অল্প কয়েকজনের কথাই

«<
102
>»