১১. আমর ইবনে শুরাহবিল হামদানি রহ.। ৬৩ হিজরিতে ইন্তেকাল করেন তিনি।
১২. মুররাহ ইবনে শারাহিল রহ.। দীর্ঘ হায়াৎপ্রাপ্ত জাহিলি ও ইসলাম উভয় যুগের একজন বাসিন্দা ছিলেন তিনি। ৮০ হিজরির পরে ইন্তেকাল হয় তাঁর।
১৩. আবু সুলায়মান যায়দ ইবনে স্হান রহ.। নবিজির জীবদ্দশাতেই ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। তবে সাক্ষাৎ করতে পারেননি নবিজির সাথে। তাঁর ইন্তেকাল হয় ৩৬ হিজরি সনে।
১৪. হারিস ইবনে কায়স জু’ফি রহ.। মুআবিয়া রা.র শাসনামলে মারা যান তিনি। তার জানাজা পড়ান আবু মুসা আশআরি রাযিআল্লাহু আনহু।
১৫. আব্দুর রহমান ইবনে আসওয়াদ নাখাঈ রহ.। ৯৮ বা ৯৯ হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন।
১৬. আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ রহ.। ৭৪ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়।
১৭. খায়সামা ইবনে আব্দুর রহমান রহ.। তিনি অনেক বড় দানশীল ও যোদ্ধা ছিলেন। ১৩ জন সাহাবির দেখা পেয়েছিলেন তিনি। ৮২ হিজরিতে ইন্তেকাল উনার।
১৮. সালামা ইবনে সুহাইব রহ.। প্রথম হিজরি শতকের ৯০ দশকের মাঝামাঝিতে উনার ইন্তেকাল হয়।
১৯. মালিক ইবনে আমির রহ.। ৭০ হিজরিতে তিনি মারা যান।
২০. আবু মা’মার আব্দুল্লাহ ইবনে সাখবারা আযদি কুফি রহ.।
২১. খিলাস ইবনে আমর রহ.। সহিহ বুখারি ও মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে তাঁর সনদে হাদিস বর্ণিত আছে। ৯১ থেকে ১০০ হিজরির কোনো এক সময়ে তিনি ইন্তেকাল করেন।
২২. আবু ওয়াইল শাকিক ইবনে সালামা আসাদি রহ.। তিনিও জাহিলি এবং ইসলামি, উভয় যুগই দেখেছিলেন। অনেক সাহাবি থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি। ৮২ হিজরিতে ইন্তেকাল হয় তাঁর।
২৩. আবু মুআবিয়া উবায়েদ ইবনে নাদলা খুযাঈ রহ.।
২৪. আবু ইয়াযিদ রবি’ ইবনে খায়সাম রহ.। নবিজির জীবদ্দশাতেই জন্ম হয় তাঁর। তবে সাহাবি হতে পারেননি। ইমাম শা’বি বলেন, রবি’ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের শাগরিদদের মধ্যে