হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

জিজ্ঞেস করতেন তাঁর কাছে। শামে গিয়ে তিনি দেখা করেন আবু দারদা রা. সাথে। আর মদিনায় গিয়ে তাঁর দেখা হয় ওমর, যায়েদ এবং আয়েশা রা. সাথে। বহু এলাকায় গিয়ে ইলম অর্জন করেছিলেন তিনি।

৭. মাসরূক ইবনে আজদা’ আব্দুর রহমান হামদানি রহ.। মৃত্যুবরণ করেন ৬৩ হিজরিতে। ইসলাম ও জাহিলি উভয় যুগের মানুষ তিনি। দীর্ঘ হায়াত লাভ করেছিলেন। ইলম অন্বেষণে দেশ-বিদেশে বহু জায়গায় ভ্রমণ হয়েছে তাঁর।

৮. আসওয়াদ ইবনে ইয়াযিদ ইবনে কায়েস নাখাঈ রহ.। তার ইন্তে কাল হয় ৭৫ হিজরিতে। তিনিও পেয়েছিলেন দীর্ঘ হায়াত এবং ছিলেন জাহিলি ও ইসলামি, উভয় যুগেরই মানুষ। মোট ৮০ বার বাইতুল্লার সফর করেন তিনি। তিনি ছিলেন আলকামার ভাতিজা এবং ইরাকের প্রথিতযশা ফকিহ ইবরাহিম ইবনে ইয়াযিদ নাখঈর (মৃত্যু: ৯৬ হি.) মামা।

৯. শুরাইহ ইবনে হারেস কিন্দি রহ.। তিনিও লাভ করেছিলেন দীর্ঘ হায়াত। ইসলামি ও জাহিলি উভয় যুগ দেখেছিলেন তিনি। ওমর রা.র খেলাফতকালে কুফার বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। সেই সময় থেকে নিয়ে হাজ্জাজের সময় পর্যন্ত পুরো ৬২ বছর তিনি এই পদে বহাল ছিলেন। হাজ্জাজের শাসনকালে ৭০ হিজরি সনে তাঁর ইন্তেকাল হয়। তাকে লক্ষ্য করেই আলি রা. বলেন, হে শুরাইহ! উঠ তুমি। তুমি হচ্ছ আরবের সর্বশ্রেষ্ঠ বিচারক।

তাছাড়া তিনি শ্রেষ্ঠ বিচারক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, খুলাফায়ে রাশেদিন এবং উমাইয়া শাসনের দীর্ঘ এই সময়টাতে তিনিই ছিলেন সবচেয়ে পছন্দের বিচারক। তার সূক্ষ্ম ফায়সালাগুলোর মাধ্যমে অনেক সমৃদ্ধ হয়েছে হানাফি ফিকহ। সেইসঙ্গে তাঁর রায়গুলোতে থাকত অনেক ফিকহি মাসআলার বাস্তবায়ন।

১০. আব্দুর রহমান ইবনে আবি লায়লা রহ.। ১২০ জন সাহাবির সাথে সাক্ষাৎ হয় তাঁর। এছাড়া বিচারক পদেও নিয়োগ পেয়েছিলেন তিনি। ৮৩ হিজরিতে জামাজিম যুদ্ধে ইবনুল আশআসের পক্ষে থেকে যুদ্ধরত অবস্থায় শহিদ হন তিনি।

«<
102
>»