হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

নাস রয়েছে। ইবনে মাসউদ থেকে বিচ্ছিন্ন যে কথাগুলো বর্ণিত আছে সেগুলো তাঁর কেরাত নয়। সেগুলো মূলত তাফসির হিসেবে তাঁর থেকে বর্ণিত কিছু বাক্য। সেটাকেই পরবর্তীতে কোনো একজন সংকলন করে ফেলেছে কেরাত হিসেবে। আবু উবায়েদ রচিত ‘ফাযায়িলে কুরআন’ থেকে এমনটাই বুঝে আসে। আর যিনি ছিলেন সেরা একজন আরবি সাহিত্যিক। স্বয়ং ইবনে মাসউদও আরবির ব্যাপারে বিভিন্ন কিছু জানতেন তাঁর কাছে।

৪.

আবু আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে হাবিব সুলামি রহ.। উনার মৃত্যু হয় ৭২ হিজরি সনে। তিনি কুরআন শুনিয়েছেন আলি রাদিয়াল্লাহু আনহুর কাছে। কেরাতের ক্ষেত্রে আলি রা. ছিলেন তাঁর অনুসরণীয়। কুফার কেন্দ্রীয় মসজিদে ৪০ বছর একাগ্রতার সাথে কুরআন শিক্ষা দিয়ে যান তিনি। একথা সনদসহ উল্লেখ করেছেন আবু নুআইম রহ.। হাসান ও হুসাইন রা.ও পিতার নির্দেশে তাঁর কাছেই কুরআন তেলাওয়াত শিখেন। আর আসিম রহ. তাঁর কাছ থেকেই শিখেন আলি রা.র কেরাত। এটাই হচ্ছে সেই তেলাওয়াত পদ্ধতি যা আসিম থেকে বর্ণনা করেন হাফস রহ.। আসিম রহ. বর্ণিত উভয় পদ্ধতির কেরাতই সবার কাছে খুব সমাদৃত। আর আবু আব্দুর রহমান সুলামি রহ. আলি রা. ছাড়া ওসমান এবং যায়েদ ইবনে সাবিত রা.কেও শুনিয়েছিলেন কুরআন।

৫. সুওয়াইদ ইবনে গাফালাহ মাযহিজি রহ.। তাঁর জন্ম হয়েছিল হস্তী বাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার বছর। আবু বকর এবং অন্যান্য খলিফাদের সঙ্গ লাভ করেছিলেন তিনি। মৃত্যুবরণ করেন ৮২ হিজরি সনে।

৬. আলকামা ইবনে কায়স নাখাঈ রহ.। ৬২ হিজরিতে ইন্তেকাল হয় তাঁর। তাঁর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যেটা জানি না সেটা জানে আলকামা। ‘আল মুহাদ্দিসুল ফা-সিল’ এ বর্ণিত আছে, কাবুস রহ. বলেন, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, সাহাবায়ে কেরামকে রেখে আপনি আলকামার কাছে কেন যান? তিনি বললেন, হে বৎস! সাহাবায়ে কেরাম নিজেরাও ফতোয়া

«<
102
>»