হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

ইবনে মাসউদেরই প্রসিদ্ধ কিছু শাগরিদ ছিল যারা তাঁর ফতোয়া এবং ফিকহি অঙ্গনে তাঁর মতামতগুলো লিখে রাখত। ওমর রা.র বক্তব্য শুনে নিজের মতামত বর্জন করতেন ইবনে মাসউদ রা.। অপরদিকে ওমর রা.ও যথাসম্ভব ইবনে মাসউদের মতের বিরোধিতা করতেন না। বরং নিজের মত ছেড়ে গ্রহণ করে নিতেন তাঁর মত।

ফকিহ সাহাবিদের অনেকেই নিজের শাগরিদদেরকে বলতেন ইবনে মাসউদের কাছে যেতে। এটা ছিল তাঁদের পক্ষ থেকে ইবনে মাসউদের গভীর ইলমের স্বীকৃতি। যেমন: মুআজ ইবনে জাবাল রা. নিজের শাগরিদ আমর ইবনে মায়মূন আওদিকে কুফায় গিয়ে ইবনে মাসউদের সাহচর্য অবলম্বন করতে বলেন।

আলি এবং ইবনে মাসউদ রা.র কুফাবাসী শাগরিদদের সকলের নাম এখানে উল্লেখ করার ইচ্ছা নেই। তবে কয়েকজনের কথা উল্লেখ করা যেতেই পারে। তা নিম্নরূপ:

১. আবিদা ইবনে কায়স সালমানি। তিনি ইন্তেকাল করেন ৭২ হিজরি সনে। রা-মাহুরমুযি রহ.কৃত ‘আল মুহাদ্দিসুল ফা-সিল’ গ্রন্থে আছে, কাযি শুরাইহ বিচারকার্যে কোনো দ্বিধায় পড়লে ইবনে কায়স সালমানির কাছে পত্র মারফত পরামর্শ চাইতেন। আর শুরাইহ নিজেও ছিলেন বিজ্ঞ ও প্রসিদ্ধ ফকিহ এবং বিচারক।

২. আমর ইবনে মাইমুন আউদি রহ.। ৭৪ হিজরি সনে তিনি ইন্তে কাল করেন। তিনি ছিলেন মুআয ইবনে জাবাল রা. প্রথমযুগের ছাত্র। লম্বা হায়াত পেয়েছিলেন তিনি। জাহেলি এবং ইসলামি

উভয় যুগেরই বাসিন্দা ছিলেন। তাঁর পালন করা হজ ও উমরার সংখ্যা ছিল ১০০।

৩.

যার ইবনে হুবাইশ রহ.। ৮২ হিজরিতে মারা যান এই মনীষী। তিনি দীর্ঘজীবী হয়েছিলেন। পেয়েছিলেন ইসলামি ও জাহেলি উভয় যুগই। ১২০ বছর বয়সেও তারাবির ইমামতি করতেন তিনি। তিনিই বর্ণনা করেছেন ইবনে মাসউদ রা.র কুরআন তেলাওয়াত পদ্ধতি। তাঁর থেকে তেলাওয়াত শিখেন আসিম। আর তাঁর কাছ থেকে বর্ণনা করেন আবু বকর ইবনে আইয়াশ। সেই বর্ণনায় সুরা ফাতেহা এবং সুরা ফালাক ও

«<
102
>»