তা-ই তিনিও শুরু করেন কুফাবাসীর মধ্যে ইলম বিতরণ। ফলে ফকিহ, মুহাদ্দিস, কুরআনি ইলমের ধারক এবং আরবি ভাষাবিদের সংখ্যাধিক্যে কুফা হয়ে ওঠে অতুলনীয় এক ইসলামি শহর। এর কারণ ছিল আলি রা. কর্তৃক এটাকে নিজের খেলাফতের রাজধানী বানানো। সেইসঙ্গে শক্তিশালী ফকিহ সাহাবায়ে কেরাম এখানে এসে বসবাস শুরু করা।
খেয়াল করলে আপনি দেখবেন, মুহাম্মদ ইবনে রবি’ জিযি এবং আল্লামা সুয়ূতি (৮৪৯-৯১১ হি.) দুজনে মিলে মিশরে অবস্থানকারী সাহাবিদের সংখ্যা বলেছেন, ৩০০ র কাছাকাছি। অপরদিকে ইজলি রহ. উল্লেখ করেন শুধু কুফাতেই বাসস্থান বানিয়েছিলেন প্রায় ১৫০০ সাহাবি। তাঁদের মধ্যে প্রায় ৭০ জন ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী। এছাড়াও আরো বহু সাহাবি সেখানে অবস্থান করে ইলমের প্রচার-প্রসার ঘটিয়েছেন। এরপর চলে গিয়েছেন অন্য কোনো দেশে। এ তো গেল শুধু কুফার কথা। ইরাকের অন্যান্য শহরের কথা তো বাদই দিলাম।
ইরাকবাসীদের ব্যাপারে রবিআ এবং মালিক রহ.র যে সমস্ত সনদহীন কথাবার্তা বর্ণিত আছে সেগুলো একেবারেই প্রমাণিত নয় তাদের থেকে। এসব অনুমান নির্ভর কথাবার্তা থেকে তারা অনেক ঊর্ধ্বের লোক। এখানে সেগুলোর ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না। ইঙ্গিত দেওয়াই যথেষ্ট।
আলি এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.র কুফাবাসী বড় বড় শাগরিদদের জীবনী সংকলন করলেই তৈরি হয়ে যাবে মোটা একটি কিতাব। যারা এ বিষয়ে লেখতে চায় তাদের জন্য অনেক বড় সুযোগ এটি।
মাসরূক ইবনে আজদা’ রহ. (মৃত্যু: ৬৩ হি.) বলেন, আমি মনে করি, সমস্ত সাহাবির ইলম এসে একত্রিত হয়েছে ৬ জনের মধ্যে। তাঁরা হলেন,
১. আলি। ২. আব্দুল্লাহ ইবনে মাসউদ। ৩. ওমর। ৪. যায়েদ ইবনে সাবিত। ৫. আবু দারদা এবং ৬. উবাঈ ইবনে কা’ব রা.। আর এই ৬ জনের ইলম জমা হয়েছে আলি এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.র মাঝে।
ইবনে জারির রহ. বলেন, একমাত্র আবদুল্লাহ