পবিত্র হয়ে গেছি স্বামীর জন্য তার সাথে সহবাস করা বৈধ। (ঋতুর হিসেবে) ইদ্দত পালনরত অবস্থায় সে যদি বলে আমার ইদ্দতের মেয়াদ শেষ তাহলে তার কথাই সত্য ধরা হবে। (তালাকে রজঈ দিয়ে থাকলে) তাকে আর (বিয়ে ছাড়া) ফিরিয়ে নিতে পারবে না স্বামী। তাদের মাঝে দাম্পত্য সম্পর্ক একেবারেই শেষ হয়ে যাবে।
উপরোক্ত মাসআলাগুলোতে মহিলার কথা গ্রহণযোগ্য হওয়ার মূল কারণ হলো, ঋতুবতী হওয়ার বিষয়টা মহিলার সাথেই নির্দিষ্ট। এ বিষয়টা একমাত্র তার পক্ষ থেকেই জানা সম্ভব। সেই হিসাবে স্বামী যদি স্ত্রীকে বলে, ঋতুবতী হলেই তুমি তালাক। পরে সেই মহিলা যদি বলে আমি ঋতুবতী হয়েছি তাহলে তার উপর তালাক পতিত হওয়ার ক্ষেত্রে তাকে সত্যায়িত করা হবে। যেমনটা সত্যায়িত তাকে করা হয়েছে ইদ্দত শেষ হওয়ার দাবির ক্ষেত্রে। উভয় ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর কথা সমর্থন না করলেও এই বিধান। কারণ হচ্ছে, ঋতুবতী হওয়ার বিষয়টা মহিলার সাথেই নির্দিষ্ট। অর্থাৎ ঋতুবতী হওয়া না হওয়াটা একমাত্র তার পক্ষ থেকেই জানা যায়। অন্য কেউ দেখতে পারে না সেটা। (তা-ই এ ব্যাপারে গ্রহণযোগ্য হবে তার কথাই।)
ঠিক এ কারণেই যদি কেউ কোনো মহিলাকে বলে, তুমি ঋতুবতী হলে আমার অমুক স্ত্রী তালাক কিংবা অমুক দাস আজাদ। পরে একসময় সেই মহিলা বলে, আমি ঋতুবতী হয়েছি। তাহলে তার কথা সত্যায়ন করা হবে না। কেননা তার বক্তব্যটাকে প্রমাণ হিসেবে ধরা হয়েছে কেবল তার ব্যক্তিগত বিধানাবলির ক্ষেত্রেই। অন্যের সাথে সম্পৃক্ত বিধানাবলির ক্ষেত্রে নয়। লক্ষ করে দেখুন, কোনো স্বামী যদি বলে, স্ত্রী আমাকে জানিয়েছে, তার ইদ্দত শেষ হয়ে গিয়েছে আমি এখন আমি তার বোনকে বিয়ে করতে চাই। ফকিহদের মতে এটা তার জন্য এটা বৈধ হবে। অন্যের ক্ষেত্রে সেই মহিলার ইদ্দত বাকি থাকার দাবি সত্যায়িত হবে না। তবে