হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

সমর্থন না করে তাহলে তার দাস আজাদ হবে না। কিংবা অন্য স্ত্রীও তালাক হবে না।

তো ‘ঋতুবতী হলেই তুমি তালাক।’ এই মাসআলাটিও তো উপরোক্ত মাসআলাগুলোর মতোই। (তা-ই হুকুমও একই হওয়ার কথা।) যদি এই মাসআলার সাদৃশ্য শুধু উপরোক্ত মাসআলাগুলোর সাথেই থাকত তাহলে সেগুলোর সাথে মিলিয়ে একই হুকুম দেওয়া যেত এখানেও। কিন্তু এই মাসআলাটি আরেকটি মৌলিক মাসআলার সাথেও মিল রাখে। সেই কারণে পূর্বোক্ত মাসআলাগুলোর সাথে এটিকে না মিলিয়ে অপর মাসআলার সাথে সংযুক্ত করে তার মতো বিধান এখানে প্রয়োগ করা আবশ্যক।

তো সেই অপর মৌলিক মাসআলাটি বুঝে আসে এই আয়াত থেকে, (অর্থ) আল্লাহ তাআলা তাদের (মহিলাদের) গর্ভাশয়ে কী সৃষ্টি করেছেন তা গোপন করা বৈধ নয় তাদের জন্য। (সূরা বাকারা: ২২৮) এই আয়াতের ব্যাখ্যায় পূর্বসূরিরা বলেছেন, ঋতুবতী হওয়া এবং গর্ভবতী হওয়া গোপন করা যাবে না। উবাঈ ইবনে কা’ব রা. বর্ণিত, নারীদের নিজ লজ্জাস্থানের হেফাজত করা আমানতের অন্তর্ভুক্ত। আর নারীদের গর্ভাশয়ে কী আছে তা গোপন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাদেরকে। এ থেকেই বুঝে আসে, গর্ভবতী হওয়া না হওয়া এবং ঋতুবতী হওয়া না হওয়ার ব্যাপারে মহিলার কথা গ্রহণযোগ্য হবে। যেমন আল্লাহ তাআলা ঋণগ্রহীতা ব্যক্তির ব্যাপারে বলেছেন, (অর্থ) সে যেন নিজ প্রভু আল্লাহকে ভয় করে এবং (ঋণের পরিমাণ লেখায়) কোনো কমতি না করে। (সুরা বাকারা: ২৮২)

এই আয়াতে আল্লাহ তায়ালা যেহেতু ঋণগ্রহীতাকে কোনো কমতি করতে নিষেধ করে দিয়েছেন, তা-ই বুঝা গেল, ঋণের পরিমাণ নির্ধারণে ধর্তব্য হবে তার কথাই। সুতরাং পূর্বোল্লিখিত আয়াত থেকে কিছু মৌলিক একটি মাসআলা বুঝা গিয়েছে। তা হলো, মহিলা যদি বলে, আমি এখন ঋতুবতী, (তার কথাকে সত্য ধরে) এই অবস্থায় তার সাথে সহবাস করা হারাম। তেমনি সে যদি বলে আমি ঋতু থেকে

«<
102
>»