বিবরণ নিম্নরূপ:এক লোক তার স্ত্রীকে বলল, ঋতুবতী হলেই তুমি তালাক। পরে সেই স্ত্রী বলল, আমি ঋতুবতী হয়েছি। এই মাসআলায় কিয়াসের চাহিদা হলো, মহিলার ঋতুবতী হওয়াটা ভিন্নভাবে প্রমাণিত না হলে কিংবা স্বামী তার কথা সমর্থন না করলে তাকে সত্যবাদী ধরা হবে না। (অর্থাৎ তাকে ঋতুবতী ধরে তালাক পতিত হয়েছে, বলা যাবে না।)
তবে আমরা এই ক্ষেত্রে ইসতিহসানের ভিত্তিতে তালাক হয়েছে বলে ফতোয়া দেই। ইমাম মুহাম্মাদ বলেছেন, এই ইসতিহসানে কিছুটা কিয়াসকেও অন্তর্ভুক্ত করি আমরা।আবু বকর রাযি বলেন, কিয়াসের চাহিদা অনুযায়ী সেই স্ত্রীর কথা সত্যায়িত না হওয়ার কারণ হলো, ঐকমত্যপূর্ণ একটি মৌলিক মাসআলার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, এ ধরনের অবস্থায় তালাক পতিত হওয়ার ক্ষেত্রে স্ত্রীর কথা সত্যায়িত হয় না। সেই ঐকমত্যপূর্ণ মৌলিক মাসআলাটি হচ্ছে এই:
কেউ তার স্ত্রীকে বলল, তুমি ঘরে প্রবেশ করলে তালাক। অথবা বলল, যায়েদের সাথে কথা বললে তুমি তালাক। পরে এক সময় স্ত্রী বলল, আমি ঘরে প্রবেশ করেছি অথবা যায়েদের সাথে কথা বলেছি। কিন্তু স্বামী মিথ্যাবাদী সাব্যস্ত করে তাকে। তাহলে সেই মহিলার কথাকে সত্য ধরে তালাক পতিত হয়েছে বলে হুকুম দেওয়া যাবে না। হ্যাঁ, ভিন্ন কোনো প্রমাণ বা স্বামীর স্বীকারোক্তির মাধ্যমে সেই কাজগুলো ঘটেছে বলে প্রমাণিত হয় তখন তালাক পতিত হওয়ার ফতোয়া দেওয়া যাবে।
এই মাসআলা হিসেবে তো ঋতুবতী হওয়ার ক্ষেত্রেও সেই স্ত্রীর কথা গ্রহণযোগ্য না হওয়াটাই কিয়াসের দাবি। (কারণ, উভয়টা একই ধরনের মাসআলা। কিয়াস তথা তুলনার ভিত্তিতে ভয় তার একই হুকুম হওয়া উচিত।)এই দাবিটা কিন্তু রক্ষা হয়েছে নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে:কেউ তার স্ত্রীকে বলল, তুমি ঋতুবতী হলে আমার দাস আজাদ। অথবা বলল, আমার অন্য এক স্ত্রী তালাক। পরে যদি সেই মহিলা বলে, আমি ঋতুবতী হয়েছি। কিন্তু স্বামী সেটাকে