তোমাদের মধ্যে দুজন ন্যায়বান লোক। বিনিময়ের জন্তুটি উৎসর্গ হিসেবে পৌঁছাতে হবে কা’বায়। অথবা তার কাফফারা হবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা। (সুরা মায়িদা: ৯৫)
এই আয়াতে ‘নিহত জন্তুর অনুরূপ বিনিময়’ মানে সেই জন্তুর মতোই আরেকটা জন্তু হতে পারে। অথবা তার সমপরিমাণ মূল্যও হতে পারে। ফুকাহায়ে কেরামে মতবিরোধ রয়েছে এই ক্ষেত্রে। যেটাই হোক সেটা নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছে দুইজন ন্যায়বান লোককে। তারা ইজতিহাদ ও গবেষণা করে বের করবে সেটা। এছাড়াও যেসব অপরাধের জরিমানার পরিমাণ উল্লেখ নেই কুরআন কিংবা হাদিসে, এমনকি তার পরিমাণ নির্ধারণে নেই কোনো ঐক্যবদ্ধ মতামত, সেগুলো নির্ধারণের একমাত্র পদ্ধতি ইজতিহাদ। ইসলামি আইনশাস্ত্রে এমন দৃষ্টান্ত অসংখ্য রয়েছে। এখানে আমরা একটি দৃষ্টান্তই উল্লেখ করলাম শুধু। এধরনের ইজতিহাদকে ইসতিহসান নাম দিয়েছেন আমাদের বিজ্ঞ উলামায়ে কেরাম। ইসতিহসানের এই ব্যাখ্যার ক্ষেত্রে কোনো ফকিহেরই মতদ্বৈততা নেই। সম্ভবও নয় সেটা।
২. ইসতিহসানের আরেকটি ব্যাখ্যা হলো, কিয়াস ছেড়ে আরো উত্তম কিছুর দিকে যাওয়া। এটি আবার দুই প্রকার:
ক. শাখাগত একটি মাসআলাকে মৌলিক দু’ধরনের মাসআলার সাথে মিলানোর সুযোগ থাকা। আর উভয় মৌলিকের সাথেই সেই শাখা-মাসআলার সাদৃশ্য থাকা। এমন ক্ষেত্রে আবশ্যক হলো, সেই শাখা- মাসআলাকে দলিলের আলোকে যেকোনো একটির সাথে সংযুক্ত করা। উলামায়ে কেরাম এটাকে ইসতিহসান নামে অভিহিত করেছেন। ইসতিহসান বলার কারণ হলো, যদি সেই মাসআলার সাদৃশ্য দুটির সাথে না থেকে একটির সাথে থাকত তাহলে তার সাথে সংযুক্ত করাই আবশ্যক হয়ে যেত। (সেক্ষেত্রে এটাকে বলা হতো কিয়াস) শাখা-মাসআলার মধ্যে এই ধরনের ইসতিহসান সমৃদ্ধ মাসআলার সঠিক সমাধান বের করাই সবচাইতে জটিল ও কুটিল। কারণ এ ধরনের ক্ষেত্রে কোনো একটি দিক প্রাধান্য দিতে গিয়ে প্রয়োজন পড়ে প্রচুর চিন্তাভাবনা, ধীর স্থিরতা আর গভীর অধ্যাবসার।
এধরনের একটি মাসআলার