মানুষ নষ্ট হয়ে যাবে তখন আশ্রয় নিবে ইসতিহসানের। (যেন সহজতর সমাধান বের হয়ে আসে।) মালিক ইবনে আনাস রহ.র কিতাবাদিতেও পাওয়া যায় এই ‘ইসতিহসান’ শব্দের ব্যবহার। ইমাম শাফেয়ি রহ. (১৫০-২০৪ হি.) বলেছেন, মুতআ (সহবাসের পূর্বেই স্ত্রীকে তালাক দিলে আর মোহর নির্ধারিত না থাকলে তাকে যা দিতে হয়।) ৩০ দিরহাম হওয়াটা ‘ইসতিহসান’ তথা ভালো মনে করি আমি। আমাদের উপরোক্ত আলোচনার মাধ্যমে শব্দকেন্দ্রিক আপত্তির সুযোগ আর রইল না।
পক্ষান্তরে ইসতিহসান বিরোধীদের আপত্তি এর ব্যাখ্যাকেন্দ্রিক হয়ে থাকলে তো দলিল ছাড়া আমাদের কোনো ব্যাখ্যা তারা মানবেন না। ইসতিহসানের যে ব্যখ্যাগুলো আমাদের ইমামগণ সমর্থিত সেই সবই বিশুদ্ধ দলিল প্রমাণ সমৃদ্ধ।ইসতিহসানের ব্যাখ্যা মোট দুটি:
১. আমাদের মতামতের উপর ছেড়ে দেওয়া পরিমাণ নির্ধারণে ইজতিহাদ ও গবেষণা চালানো। তেমনি কয়েকটি পরিমাণের কথা তুলে ধরা হলো এখানে:
ক. তালাক প্রাপ্তা নারীদের মুতআর পরিমাণ।আল্লাহ পাক ইরশাদ করেন, (অর্থ) তোমরা তাদেরকে (স্ত্রীদেরকে কিছু) উপহার দিয়। সচ্ছল ব্যক্তি দিবে নিজ সামর্থ্য অনুযায়ী এবং অসচ্ছল ব্যক্তি নিজ সাধ্যানুযায়ী। এ উপঢৌকন উত্তম পন্থায় দিয় তোমরা। এটা নেককার লোকদের কর্তব্য। (সুরা বাকারা: ২৩৬) তো এখানে মুতআ ওয়াজিব করা হয়েছে ব্যক্তির সামর্থ্য পরিমাণ। আর সেই পরিমাণটা জানা যাবে কেবল ইজতিহাদ এবং গবেষণারমাধ্যমে।
খ. স্ত্রীদের ভরণপোষণের পরিমাণ। আল্লাহ পাক বলেছেন, (অর্থ) শিশুর পিতার দায়িত্ব হলো, তাদের (শিশুর মায়ের) ন্যায়সংগত ভরণপোষণের ব্যবস্থা করা। (সুরা বাকারা: ২৩৩) ন্যায়সংগত ভরণপোষণের পরিমাণ নির্ধারণের দায়িত্বটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আমাদের হাতে। আর সেটা নির্ধারণের একমাত্র উপায় হচ্ছে ইজতিহাদ করা।
গ. জরিমানার পরিমাণ নির্ধারণ। আল্লাহ তাআলা বলেন, (অর্থ) তোমাদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে এটা (শিকার-জন্ত) হত্যা করলে তার বিনিময় প্রদান ওয়াজিব হবে, যা হতে হবে নিহত জন্তুর অনুরূপ। যার ফয়সালা করবে