‘ইসতিহসান’ (তথা উত্তম সাব্যস্ত করা) শব্দ প্রয়োগ করতেই পারি। আল্লাহ তাআলাও বলেছেন উত্তম ও সুন্দরের উপর আমল করতে। আর হেদায়েত অপরিহার্য করে দিয়েছেন তেমন আমলকারীর জন্য। আল্লাহ পাক ইরশাদ করেন,
(অর্থ) (হে নবি! আপনি সুসংবাদ দিন আমার সেই সকল বান্দাকে যারা মনোযোগ সহকারে কথা শোনে। অতঃপর যা উত্তম, তার অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। (সুরা যুমার: ১৮)
বর্ণিত আছে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানরা যেটাকে উত্তম মনে করে আল্লাহর কাছেও সেটা উত্তম। আর তারা যেটাকে খারাপ মনে করে আল্লাহর কাছেও খারাপ সেটা। (আল মু’জামুল আওসাত্ব: ৩৬০২) তো কুরআন ও হাদিসে এই ‘ইসতিহসান’ শব্দ ব্যবহারের একটা দলিল যখন আমরা পেয়ে গেলাম তখন দলিলসমৃদ্ধ কোনো বিষয়ে এটা ব্যবহার করতে আর কোনো বাধা রইল না। সুতরাং এই শব্দটাকে ব্যবহার করা যাবে শাব্দিক এবং পারিভাষিক উভয় দিক থেকেই।
ইসতিহসান বিরোধীদের আপত্তি এই শব্দ নিয়েও থাকতে পারে। আবার এর ব্যাখ্যা নিয়েও থাকতে পারে তাদের ঘোর বিরোধিতা। আপত্তিটা যদি শব্দকেন্দ্রিক হয়ে থাকে তাহলে আমরা বলব, শব্দের ক্ষেত্রে ছাড় আছে। নিজ ইচ্ছামত যেকোনো শব্দই ব্যক্ত করতে পারে সে। শব্দকেন্দ্রিক বিরোধিতার কোনো মানে নেই। কারণ, যেকোনো বিষয় নিজ ইচ্ছামত বোধগম্য কোনো শব্দে ব্যক্ত করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। বিশেষত শরিয়ত এবং ভাষাগত দিক থেকে অর্থের সাথে মানানসই শব্দ হলে তো কথাই নেই। মানুষ তো নিজের কথা অনেক সময় আরবিতেও ব্যক্ত করে। আবার ফারসিতে করে। এটাকে তো আমরা দোষণীয় মনে করি না।
আর এই ‘ইসতিহসান’ শব্দটিকে বহু ক্ষেত্রেই ব্যবহার করেছেন ফুকাহায়ে কেরাম। ইয়াস ইবনে মুআবিয়া (মৃত্যু: ১২১ হি.) বর্ণিত, তিনি বলেন, জনগণ যতদিন সৎ থাকবে ততদিন সমাধানের ক্ষেত্রে কিয়াসের আশ্রয় নিবে। এরপর যখন