হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

যেমন: এখানে প্রশ্নকারী ছিল গ্রাম্য ব্যক্তি। তবে বিধান কেবল তার সাথেই সম্পৃক্ত নয়। কারণ, আমরা জানি, শরিয়তের বিধান নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রেক্ষিতে আসে না। বরং সেটা হয় আ’ম তথা ব্যাপক।)তবে খলকে কুরআনের ফেতনার (কুরআন আল্লাহর সৃষ্টি নাকি নয় এ নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছিল দ্বিতীয় হিজরি শতাব্দীতে।) পর থেকে মুহাদ্দিগণের পরিভাষায় ‘আহলুর রায়’ নাম দেওয়া হয় ইমাম আবু হানিফা এবং তাঁর অনুসারী কুফাবাসীদেরকে।

ইমাম আবু হানিফার সমালোচনার ক্ষেত্রে খুব বাড়াবাড়ি করেছে কোনো কোনো মুহাদ্দিস। আল্লাহর শপথ! যেসব সমালোচনা তারা করেছে ইমাম আবু হানিফার এবং যে অপবাদগুলো তাঁকে দিয়েছে সেগুলো থেকে তাঁকে একেবারেই পবিত্র ও মুক্ত মনে করি আমি। ইমাম আবু হানিফার ব্যাপারে সঠিক কথা হলো, নিশ্চয়ই তিনি বিদ্বেষবশত কোনো হাদিসের বিরোধিতা করেননি। যেসব হাদিসের বিপরীত মত তিনি দিয়েছেন সেটা ছিল ইজতিহাদি কারণে। বিপরীত মতপোষণের পেছনে তাঁর কাছে আছে সুস্পষ্ট ও বিশুদ্ধ দলিল প্রমাণাদি। সেই দলিলগুলো বর্তমানে মানুষের হাতে হাতে বিদ্যমান। কিন্তু বিরোধীরা খুব কমই ইনসাফ দেখিয়েছে তাঁর প্রতি। ইজতিহাদের ক্ষেত্রে তিনি ভুল করলেও পাবেন একটি সওয়াব। আর সঠিক করলে প্রাপ্ত হবেন দুটি সওয়াব। যারা তাঁকে তিরস্কার করে তারা হয় হিংসুটে আর না হয় ইজতিহাদ সম্পর্কে অজ্ঞ। আর বিশুদ্ধ বর্ণনানুযায়ী, ইমাম আবু হানিফা রহ.র ব্যাপারে ইমাম আহমদের সর্বশেষ বক্তব্য ছিল ভালো এবং প্রশংসামূলক। এমনটাই ‘উসুলুদ দ্বীন’ নামক গ্রন্থে উল্লেখ করেছেন হাম্বলি আলেম আবুল ওয়ারদ রহ.। আল্লামা শিহাব ইবনে হাজার শাফেয়ি রহ. (৯০৯-) তাঁর প্রণীত ‘খাইরাতুল হিসান’ গ্রন্থের ২৯ নং পৃষ্ঠায় উল্লেখ করেন, “শাফেয়ি মাযহাবাবলম্বী উত্তরসূরি উলামায়ে কেরাম আবু হানিফা ও তাঁর অনুসারীদেরকে অভিহিত করেন ‘আসহাবুর রায়’ নামে। এ থেকে আপনার এটা বোঝার সুযোগ নেই যে, তাঁরা সমালোচনা করছেন হানাফিদের।

«<
102
>»