নব্যসৃষ্ট মাসআলার সমাধান বের করা।
কিয়াসের প্রশংসা ও নিন্দা সূচক অধিকাংশ হাদিসগুলো তার প্রয়োগ স্থলসহ উল্লেখ করেছেন খতিবে বাগদাদি রহ. তাঁর রচিত ‘ফকিহ ওয়াল মুতাফাক্কিহ’ কিতাবে। হাফেজ ইবনে আব্দুল বার রহ. ও সম্পাদন করেছেন এই একই কর্ম।তো এই প্রসঙ্গে স্বতঃসিদ্ধ কথা হলো, ফকিহ সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবে তাবেঈন সকলেই মত দিয়েছেন নন্দিত কিয়াসের পক্ষে। অর্থাৎ কুরআন, সুন্নাহর ভাষ্য থেকে গবেষণা করে বের করা যাবে নবসৃষ্ট সমস্যার সমাধান। এটা এমন এক ইজমাঈ বা ঐকমত্যপূর্ণ বিষয় যা অস্বীকারের কোনো সুযোগ নেই।
ইমাম আবু বকর রাযি (৩০৫-৩৭০ হি.) তার প্রণীত ‘ফুসূল’ কিতাবে কিয়াস সম্বন্ধে ফকিহ সাহাবা ও তাবেঈদের মতামত উল্লেখ করার পর বলেন, একপর্যায়ে আবির্ভাব হয় ফিকহ ও তার মূলনীতি সম্পর্কে অজ্ঞ কিছু লোকের; যাদের কোনো জানাশোনা নেই পূর্বসূরিদের পথ ও পন্থা সম্পর্কে। সেইসঙ্গে নিজেদের মূর্খতা এবং নিকৃষ্ট প্রভৃতি পূজা থেকেও বিরত থাকে না তারা। ফলে তারা বিরোধিতা করে সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী তাবেঈদের।
নতুন সৃষ্ট বিষয়ে কিয়াস ও ইজতিহাদ করাকে সর্বপ্রথম অস্বীকার করে ইবরাহিম নাযযাম। (সে ছিল ছুপা নাস্তিক। আহলে সুন্নাত ওয়াল জামাআত সহ অন্যান্য ভ্রান্ত দলের লোকেরাও কাফের সাব্যস্ত করেছিল তাকে। ২১১ হিজরির আশপাশে ইন্তেকাল হয় তার।) কিয়াসের স্বপক্ষে বলায় সাহাবায়ে কেরামেরও সমালোচনা করেছিল সে। তাঁদের প্রতি বেয়াদবিমূলক কথাবার্তা উচ্চারণ করেছিল এই কুলাঙ্গার। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি যেই প্রশংসা ও সন্তুষ্টি বর্ণনা করেছেন তার উচ্চারণ ছিল তার সম্পূর্ণ বিপরীত। এসব করেছিল সে একেবারে বেপরোয়া এবং অপরিণামদর্শী হয়ে।
পরবর্তীতে ইবরাহিম নাযযামের মতামত অনুসরণ করে বাগদাদের একদল দার্শনিক। তবে সেই নাস্তিকের মতো তারা কটাক্ষ করেনি পূর্বসূরিদেরকে এবং দোষী সাব্যস্ত করেনি তাঁদেরকে। কিন্তু বিরোধীপক্ষকে আটকাতে এবং প্রকৃত প্রয়োজনকে অস্বীকার