হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

আমার উদ্দেশ্য কিন্তু এটা অস্বীকার করাও নয় যে, সত্যিকারের দৃঢ়তা সম্পন্ন ব্যক্তির মাঝে আল্লাহ তাআলা ঢেলে দিবেন ইলমের গূঢ়তত্ত্ব। আমি এটা স্বীকার করি যে, পরবর্তীদের রচিত বহু কিতাবেই রয়েছে প্রশংসা ও কৃতজ্ঞতা যোগ্য অনেক উপকারী বিষয়। দ্বিগুণ প্রচেষ্টা ও দৃঢ়প্রত্যয় থাকলে খাঁটি উৎস থেকে সেই ধরনের উপকারী জ্ঞানার্জন আরও বেশি করে সম্ভব।

‘নাসবুর রায়াহ’র ব্যাপারে আমি যা বলেছি সেটা হলো, ইলমের প্রতি সম্মান প্রদর্শন, যোগ্য ব্যক্তিকে তার অধিকার প্রদান। সেইসঙ্গে আমি চেয়েছি, মানুষ যেন বুঝতে চেষ্টা করে কেমন মহান আলেম ছিলেন আল্লামা যাইলাঈ রহ.।তিনিই একমাত্র হানাফি হাদিস শাস্ত্রবিদ যিনি এমন বিশাল এক কর্মযজ্ঞ সম্পাদন করে গিয়েছেন। যেটা হয়ে গেছে তৎকালীন ও পরবর্তী যুগের সকল ফকিহের নিকট পরিপূর্ণ মুগ্ধতার একটি ব্যাপার। ‘নাসবুর রায়াহ’র শিক্ষক, শিক্ষার্থী সকলেই এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয়ে যাবে, হানাফিরা সকল ক্ষেত্রেই হাদিস ও আসারের চূড়ান্ত অনুসারী।
কিন্তু পৃথিবীতে এমন কিছু গোঁড়া লোকের উপস্থিতি সর্বদাই রয়েছে যারা নিজেদের মূর্খতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সমালোচনা করে হানাফিদের। কখনো ওরা সমালোচনা করে কোনো মাসআলায় শরিয়তের সুস্পষ্ট ভাষ্য না থাকাবস্থায় ইজতিহাদ করা নিয়ে। অথচ ফিকহ মানেই কিন্তু ইজতিহাদ। আবার কখনো ওদের সমালোচনার বিষয়বস্তু থাকে হানাফিদের হাদিস স্বল্পতা। অথচ গোটা বিশ্বেই কিন্তু তাদের হানাফি মুহাদ্দিসগণের বর্ণিত হাদিস সমাদৃত। অনেকে আবার বলে, হানাফিরা ইসতিহসান (তথা সূক্ষ্ম গবেষণা) করে। আর (তাদের মতে) ইসতিহসানের মানে হলো, নতুন করে শরিয়ত প্রণয়ন করা।

ইসতিহসান সম্পর্কে হানাফিদের ব্যাখ্যা জানার পর এই অভিযোগের কোনো ভিত্তিই থাকে না। তাছাড়া কিয়াস (অর্থাৎ স্বাভাবিক গবেষণা) কে স্বীকৃতিদানকারী ইসতিহসানকে অস্বীকার করে কীভাবে? শরিয়তের একমাত্র প্রণেতা হলেন, মহান আল্লাহ। আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শরিয়ত প্রচারকারী। ফকিহগণের কাজ শুধু শরিয়তের ভাষ্যগুলো নিয়ে গভীর

«<
102
>»