হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

থাকবেন সতেজ ও প্রাণবন্ত।প্রথিতযশা গবেষক আলেম শায়খ যাইলাঈ রহ.-জান্নাতে তাঁর অবস্থান সুউচ্চ হোক- রচিত ‘নাসবুর রায়াহ লি তাখরিজি আহাদিসিল হিদায়া’ অতুলনীয় একটি কিতাব। (বক্ষ্যমাণ গ্রন্থটি উপরোক্ত কিতাবটির ভূমিকা রূপেই লিখেছিলেন এর লেখক। তা-ই উক্ত কিতাব সম্পর্কে বলা হয়েছে ভূমিকায়।) বিধানের হাদিস বিশ্লেষণে কোনো জুড়ি নেই এই কিতাবের। কারণ, কোনো ধরনের বাধা-বিপত্তি, অলসতা এবং পরনির্ভরতা এর লেখককে একমুহূর্তের জন্যও বিচ্যুত করতে পারেনি চূড়ান্ত গবেষণা এবং বিশ্লেষণ থেকে। এছাড়া বড়ত্ব কিংবা জ্ঞানের গভীরতার অজুহাতে সমসাময়িক অথবা ছোটদের থেকে তত্ত্ব আহরণে নিরুৎসাহিত হননি তিনি। বরং তার স্বভাব ছিল যেখানেই পাওয়া যাবে রাতদিন শুধু কাঙ্ক্ষিত জ্ঞান তালাশ করে যাওয়া।

এমনতর ইখলাস এবং গবেষণার ফলে বক্ষ্যমাণ কিতাবটি হাদিস বিশারদদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। হৃদয়ের সেই স্থান দখল করে নিয়েছে এই গ্রন্থটি হাদিস বিশ্লেষণের আর কোনো কিতাব নেই সেই স্থানে।একথা বললেও অত্যুক্তি হবে না, আল্লামা যাইলাঈ রহ. গবেষণার কোনো জায়গা বাদ রাখেননি। বরং সকল অধ্যায়ে এমন বিশদ আলোচনা করেছেন যে, সব মাযহাবের ফকিহগণই দলিল দিতে পারবেন এই কিতাবের হাদিস দ্বারা। তাঁর সমসাময়িক এবং পরবর্তী খুব কম হাদিস বিশারদগণই খুঁজে পান উক্ত কিতাবোল্লিখিত হাদিসগুলোর মূল উৎসগ্রন্থ। কেননা সেগুলোর অধিকাংশই বিদ্যমান রয়েছে অকল্পনীয় বিভিন্ন কিতাবে। তবে কেউ তাঁর মতো চেষ্টা ও গবেষণা চালালে খুঁজে পেতে পারে সেগুলো।

শুধু নিজেদের দলিলগুলোতে সীমাবদ্ধ না থেকে বিরোধী পক্ষের প্রমাণাদিও সংকলন করেছেন খুব স্বল্পসংখ্যক হাদিস বিশারদ। সর্বোচ্চ ইনসাফের সাথে উভয় পক্ষের দলিল ও খণ্ডনগুলো উল্লেখ করার মতো উদারতা খুব বেশি মানুষের মধ্যে দেখা যায় না। নিজ মাযহাবের বিধানসংক্রান্ত হাদিস গবেষণায় কিতাব লিখেছেন অনেকেই। তবে তাদের কারো মাঝে ছিল গবেষণার অপর্যাপ্ততা। কেউবা আবার নাকাল ছিলেন প্রবৃত্তির চাহিদা পূরণে। গবেষণার

«<
102
>»