সুস্পষ্ট। তিনি আকিদা বিষয়ে সহজ বা কঠিন, সরল বা জটিল যা কিছু বলেছেন, সামগ্রিকভাবে সবই তুলে আনার চেষ্টা করা হয়েছে। ফলে এখানে এমন কিছু বিষয়ের আলোচনা রয়েছে, যা আকিদার প্রাথমিক পাঠকের জন্য দুর্বোধ্য কিংবা কষ্টসাধ্য মনে হবে। তবে মাতৃভাষায় একাডেমিক স্তরে আকিদা বিষয়ক আলোচনা সমৃদ্ধকরণের লক্ষ্যে এর বিকল্প ছিল না। এতে আকিদার উচ্চস্তরের শিক্ষার্থী এবং বিশেষজ্ঞ গবেষকরা উপকৃত হবেন, ইনশাআল্লাহ। তদুপরি সাধারণ পাঠকদের কথা ভেবে এবং ‘আহলে সুন্নাতের সাধারণ আকিদা’র পূর্ণ চিত্র পেশ করার লক্ষ্যে কেবল ইমাম আজমের একক বক্তব্যের মাঝেই আক্ষরিক অর্থে সীমাবদ্ধ থাকা হয়নি, বরং একটি পূর্ণাঙ্গ আকিদা গ্রন্থে যেসব আলোচনার উপস্থিতি আবশ্যক সবই আনা হয়েছে। এটা করতে গিয়ে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে ইমামের মতামত নেই কিংবা থাকলেও নিতান্তই সংক্ষিপ্ত, সেগুলো পরবর্তী হানাফি আলেমদের গ্রন্থাবলি থেকে উল্লেখ করা হয়েছে। উদাহরণত-ঈমান, আল্লাহর সিফাত, তাকদির, কুরআন ইত্যাদি বিষয়ে ইমাম আজমের দীর্ঘ ও সবিস্তার মতামত পাওয়া গেলেও ফেরেশতা, নবি-রাসুল ইত্যাদি বিষয়ে তার বক্তব্যের পরিমাণ নিতান্তই সামান্য। কারণ, এগুলো নিয়ে সে সময়ে বিচ্যুতি ছিল না। পরবর্তীতে যেহেতু এসব ক্ষেত্রেও নানাবিধ বিচ্যুতি তৈরি হয়েছে, যুগে যুগে হানাফি আলেমগণ সেগুলো নিয়ে কথা বলেছেন, ফলে প্রয়োজনের কথা ভেবে সেগুলোও তুলে ধরা হয়েছে। এটা করার সুবাদে হানাফি আলেমদের আকিদা বিষয়ক প্রকাশিত-অপ্রকাশিত নানান প্রাচীন গ্রন্থ ও দুষ্প্রাপ্য পাণ্ডুলিপিগুলোর বক্তব্য উঠে এসেছে, যা প্রথমবারের মতো পাঠকরা বাংলা ভাষায় পড়ার সুযোগ পাবেন। আলেমদের বক্তব্য উল্লেখের ক্ষেত্রে অধিকাংশ স্থানে হুবহু আক্ষরিক অনুবাদ পেশ করা হয়েছে। কখনো প্রয়োজনে সারাংশ তুলে ধরা হয়েছে।
ফলে ‘ইমাম আজমের আকিদা’ নাম হলেও এখানে স্রেফ ব্যক্তিকেই প্রাধান্য দেওয়া হয়নি, বরং সালাফে সালেহিন তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে-ইমাম ছিলেন যেই সালাফের একজন, যেই সুন্নাহভিত্তিক