ইমাম আজমের আকিদা

«<
30
>»

জনবিচ্ছিন্ন কোনো দ্বীপ বা জঙ্গলের অধিবাসীদের জন্য এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া মোটেও বিস্ময়কর নয়। ফলে এমন ব্যক্তি কিংবা এমন ব্যক্তির মতো যেকোনো ব্যক্তির যৌক্তিক ওজর অজ্ঞতার ক্ষেত্রে গ্রহণযোগ্য। আর তাই ‘ইজমালি ঈমানের ন্যূনতম পরিমাণ’ মৌলিক ছয়টি বিষয় নির্ধারণ করা হলেও ব্যক্তিবিশেষের ক্ষেত্রে পরিস্থিতির আলোকে বিধান ভিন্ন হতে পারে।

এক্ষেত্রে উলামায়ে কেরামের ব্যাপক দায়িত্ব রয়েছে। সাধারণ মুসলমানদের যেন দ্বীনের মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে সব ধরনের জাহালাত ও অজ্ঞতা থেকে রক্ষা করা যায়, সে মহান আমানত আলেমদের কাঁধে রয়েছে। আমরা আমাদের নিজেদের চারপাশে দৃষ্টি দিলে এমন অনেক লোককে পাব যারা দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা, ভুল ধারণা ও বিচ্যুতিতে লিপ্ত। এক্ষেত্রে তাদের যৌক্তিক ওজরের চেয়ে অলসতা, ইচ্ছাকৃত গাফিলতি, আলেমদের দাওয়াত ও তাবলিগের ক্ষেত্রে ত্রুটি বিভিন্ন বিষয় দায়ী। ফলে উপরের হাদিসগুলোর উপর ভিত্তি করে অজ্ঞতার কারণে আল্লাহ ক্ষমা করে দেবেন এমন আশা নিয়ে নির্লিপ্ত বসে থাকা নির্বুদ্ধিতা। কারণ, এ ধরনের ক্ষমা পাওয়ার জন্য ‘গ্রহণযোগ্য ওজর’ থাকা জরুরি। অথচ অলসতা, ইচ্ছাকৃত গাফিলতি গ্রহণযোগ্য ওজর নয়।

 

 

«<
30
>»