ইমাম আজমের আকিদা

«<
30
>»

আর কারা জাহান্নামি এটা কি (আল্লাহর) জানা বিষয়? রাসুলুল্লাহ (এ) বললেন, ‘হ্যাঁ।’ তিনি বললেন, তাহলে আমল করে কী লাভ? রাসুল (এ) বললেন, ‘প্রত্যেককে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ করে দেওয়া হবে।’৩৯

এ ধরনের প্রশ্ন অন্যান্য সাহাবা থেকেও বর্ণিত। যেমন-আয়েশা রাযি. প্রশ্ন করেন, ‘মানুষ যখন কোনোকিছু গোপন করে, আল্লাহ তায়ালা কি সেটা জানতে পারেন?’ রাসুলুল্লাহ (৪) জবাবে বলেন, ‘হ্যাঁ। ‘৪০

খেয়াল করে দেখুন, আল্লাহর ইলম তথা জ্ঞান ও তাকদির নিয়ে না জানার কারণেই সাহাবাগণ এ ধরনের প্রশ্ন করেছেন। কেউ তাকদিরের কথা জানতেন না। কেউ মানুষের গোপনীয় বিষয় সম্পর্কে আল্লাহ জ্ঞাত কি না সেটা জানতেন না। রাসুলুল্লাহ (এ) তাদের জানিয়ে দিয়েছেন। অথচ জানানোর আগে তারা কাফের হয়ে যাননি। সুতরাং মূল ঈমানের অধিকারী থাকার কারণে সাহাবাদের ক্ষেত্রে যদি ঈমানের কোনো মৌলিক রুকন এবং আল্লাহর মৌলিক কোনো সিফাত জানার আগ পর্যন্ত অজ্ঞ থাকা বৈধ হয় এবং এ জন্য তারা সে সময় কাফের সাব্যস্ত না হন, বোঝা গেল, এটা অন্যদের ক্ষেত্রেও বৈধ। অন্যরাও এতে কাফের সাব্যস্ত হবে না। অর্থাৎ, বাস্তবেই গ্রহণযোগ্য কোনো কারণে যদি কেউ দ্বীনের কোনো মৌলিক বিষয় সম্পর্কে অজ্ঞ থাকে, কিন্তু স্বাভাবিকভাবে দ্বীনের অন্য সকল বিষয় জানে ও মানে, তবে আশা করা যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। ৪১

ইবনে কুতাইবা (২৭৬ হি.) লিখেন, ‘মুসলিম ব্যক্তি কিছু সিফাতের ক্ষেত্রে ভুল করে ফেলতে পারে। এর জন্য তাকে পাকড়াও করা হবে না। খাত্তাবি লিখেন, সে এগুলো অস্বীকার করেনি, বরং অজ্ঞ ছিল। কিন্তু মৌলিক ঈমান থাকাতে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ‘৪২ যেমনটা আমরা বলেছি যে, এটা অসম্ভব নয়। কারণ, আহলে ফাতরাহ (যার কাছে দ্বীন বা নবিদের দাওয়াত পৌঁছয়নি) কিংবা

«<
30
>»