ইমাম আজমের আকিদা

«<
30
>»

লেখকের কথা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইমাম আজম আবু হানিফা রহ.-এর আকিদা কী? এই প্রশ্নের জবাবে পুরো বই নিবেদিত। ফলে এখানে এই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নেই। ইমাম আজম রহ.-এর আকিদা গুরুত্বপূর্ণ কেন? এই বিষয়ে কিছু কথা এখানে বলা জরুরি।

একজন তাবেয়ি। সালাফে সালেহিনের যুগের এক বরেণ্য ইমাম। আকিদার ময়দানের এক বীর সেনাপতি। মুসলিম উম্মাহর দ্বীন পালনের ক্ষেত্রে সহায়ক চারটি মাযহাবের মাঝে সর্ববৃহৎ মাযহাবের প্রতিষ্ঠাতা। ইসলামের স্বর্ণযুগ থেকে কোটি কোটি মুসলমান যে মাযহাবের অনুকরণে নিজেদের দ্বীন পালন করে আসছেন, সেই মাযহাবের মূল ব্যক্তিত্ব, আহলুস সুন্নাহর আকিদার এক লড়াকু সিপাহসালারের আকিদা গুরুত্বপূর্ণ হবে, এটাই স্বাভাবিক। ফিকহের মতো আকিদার ক্ষেত্রেও মানুষ তাঁর অনুসরণ করবে, কুরআন-সুন্নাহ থেকে যে আকিদা তিনি আহরণ করেছেন, মানুষ সেটা গ্রহণ ও চর্চা করবে-এটাই যৌক্তিক। এজন্যই আমরা দেখতে পাই, তার সন্তান হাম্মাদ নিজে আকিদার গ্রন্থ রচনা না করে পিতার আকিদা বর্ণনা করেন (আল-ফিকহুল আকবার)। তার শাগরেদ আবু মুতি বলখি নিজে আকিদার স্বতন্ত্র গ্রন্থ না লিখে শায়খের আকিদা সংকলন করেন (আল-ফিকহুল আবসাত)। ইমাম আবু ইউসুফ, মুহাম্মাদ ইবনুল হাসান, যুফারের মতো জগদ্বিখ্যাত আলেমরাও আকিদার ক্ষেত্রে নিজেরা কোনো গ্রন্থ রচনা না করে ইমামের আকিদা অনুসরণ করতে থাকেন। তাদের গ্রন্থাবলিতে বর্ণনা করেন।

ইমাম আজমের ওফাতের প্রায় শত বছর পরে আগমন ঘটে ইমাম আবু জাফর ত্বহাবির। একপর্যায়ে তিনি নিজে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হয়ে যান। তখনো নিজের পক্ষ থেকে কোনো আকিদা না লিখে ইমাম আবু হানিফার আকিদা পুনর্বিন্যস্ত করেন, যা পরবর্তীতে ‘আকিদাহ ত্বহাবিয়্যাহ’ নামে গোটা জগতজুড়ে খ্যাতি লাভ করে। আজও যা আহলুস সুন্নাহর সবচেয়ে গ্রহণযোগ্য এবং সর্বাধিক পঠিত ও চর্চিত আকিদাগ্রন্থ। একইভাবে যখন ইমাম আবু মনসুর আল-মাতুরিদি আগমন করেন, তিনিও আকিদার ক্ষেত্রে নিজস্ব ও

«<
30
>»