ক্ষেত্রেও রাহনুমার আগ্রহ ও সহযোগিতার জন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। হে অন্তর্যামী, আপনি সবাইকে জাযায়ে খায়র দিন। গ্রন্থটিকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। উম্মাহর কল্যাণের উদ্দেশে নিবেদিত আমাদের শ্রম ও ঘাম কবুল করুন। অনন্তকাল এই গ্রন্থের কল্যাণ জারি রাখুন। ইমাম আজমসহ উম্মাহর সকল ধারার মুখলেস আলেমগণকে আমাদের পক্ষ থেকে উত্তম বিনিময় দিন। উম্মাহকে নেক ও এক রাখুন। আমিন।
ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
মীযান হারুন
কিং সউদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ
১১ রমজান ১৪৪৪ হিজরি
৩ এপ্রিল ২০২৩
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আকিদা ও ইমাম আবু হানিফা
আকিদার পরিচয়
‘আকিদা’ )العقيدة( শব্দের শাব্দিক অর্থ জানাশোনা, ধারণা, বিশ্বাস ইত্যাদি। প্রায়োগিকভাবে আকিদার একটি অর্থ হলো: সংশয়মিশ্রিত ধারণা ও অনুমান। যেমন বলা হয়, ‘প্রচলিত ধারণা বা বিশ্বাস অনুযায়ী…’। আকিদার আরেকটি অর্থ হলো দৃঢ় ও অনড় বিশ্বাস, যাতে সন্দেহের কোনো অবকাশ নেই।'[1] আমরা যখন ইসলামি আকিদা এবং মুসলিম আকিদার কথা বলি, তখন দ্বিতীয় অর্থ তথা দৃঢ় বিশ্বাস উদ্দেশ্য নিয়ে থাকি।
ইসলামি পরিভাষায় ‘আকিদা’ শব্দটি ‘ঈমান’-এর সমার্থক। ফলে আকিদার পারিভাষিক সংজ্ঞার্থ হলো: ‘আল্লাহ তায়ালা, ফেরেশতা, আসমানি কিতাব, নবি-রাসুল, আখেরাত এবং তাকদিরের ভালোমন্দের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। আল্লাহর পক্ষ থেকে তাঁর রাসুল মুহাম্মাদ (এ) কর্তৃক আনীত সকল অদৃশ্যের বিষয় )علم الغيب( স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়া এবং সকল দৃশ্যমান মৌলিক বিধিবিধান ) أصول الدين وأحكام الشريعة(-এর প্রতি পূর্ণ আত্মসমর্পণ করা।
যুগে যুগে আকিদা বিভিন্ন নামে পরিচিত ছিল। একটি নাম হলো ‘আল-ফিকহুল আকবার’ (শ্রেষ্ঠ ফিকহ), যেটা সর্বপ্রথম ইমাম আজম আবু হানিফা রহ. ব্যবহার করেছেন। আরেকটি নাম হলো ‘ইতিকাদ’ (বিশ্বাস), যেটা ইমাম আজম তাঁর ‘আল-ফিকহুল আকবার’ ও ‘আল-ফিকহুল আবসাত’ গ্রন্থে উল্লেখ করেছেন। আরেকটি নাম
- দেখুন: শরহুল ফিকহিল আকবার, আবুল মুনতাহা মাগনিসাডি (১০৩)। ↩