হলো ‘উসুলুদ্দিন’ (দ্বীনের যাবতীয় মৌলিক বিষয়)। এটাও ইমাম আজমের ‘আল-আলিম ওয়াল মুতাআল্লিম’-সহ বিভিন্ন গ্রন্থে বিদ্যমান। ‘আকিদা’ শব্দটিও সালাফে সালেহিন ব্যাপকভাবে ব্যবহার করেছেন। ইমাম আবু জাফর তহাবি রহ. তাঁর আকিদার শুরুতে এ শব্দটি উল্লেখ করেছেন এবং তাঁর বিখ্যাত গ্রন্থের নামই রেখেছেন ‘আকিদাহ তহাবিয়্যাহ’। কখনো কখনো এটাকে ‘ইলমুত তাওহিদ ওয়াস সিফাত’ (আল্লাহর একত্ববাদ ও গুণাবলিবিষয়ক শাস্ত্র) বলা হয়।[1] আরেক দল মুহাক্কিক আলেম এটাকে ‘ইলমুল কালাম’ (তর্কশাস্ত্র) হিসেবে অভিহিত করে থাকেন।[2]
আকিদার গুরুত্ব
আকিদা দ্বীনের মূল ভিত্তি, মানবদেহের মাথার মতো। এটা ঠিক থাকলে সব ঠিক থাকবে। এখানে সংকট দেখা দিলে বিপর্যয় অনিবার্য। এর কারণ সুস্পষ্ট। মানুষের বিশ্বাস নড়বড়ে হয়ে গেলে কাজকর্মও এলোমেলো হয়ে যায়। কেউ কোনোকিছুতে দৃঢ় বিশ্বাস রাখতে না পারলে সে কাজটাও করতে পারবে না এটাই স্বাভাবিক। ফলে হালাল-হারামের মাসআলা জানার আগে আকিদা জানা আবশ্যক। ইমাম আজম রহ. বলেন, “দ্বীন সম্পর্কে ‘তাফাকুহ’ তথা জ্ঞান অর্জন বিধিবিধানের তাফাক্কুহ অর্জনের চেয়ে শ্রেষ্ঠ। বিপুল পরিমাণ ইলম অর্জনের চেয়ে স্রেফ কীভাবে আল্লাহর ইবাদত করতে হবে সেটুকু ইলম অর্জন করা ঢের উত্তম।”[3] তাকে জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম ফিকহ (জ্ঞানশাস্ত্র) কোনটি? তিনি বললেন, “ঈমান শেখা। শরিয়ত, সুন্নাত, হদ-কিসাস ও উম্মাহর ইমামদের মতামত ইত্যাদি জানা। আকিদা )لاعتقادیات।) সম্পর্কে জ্ঞান লাভ করাই ‘আল-ফিকহুল আকবার’ তথা সর্বোত্তম জ্ঞান।”[4]
আকিদার গুরুত্ব বোঝাতে এবং আমলের চেয়ে ঈমানের শ্রেষ্ঠত্ব স্পষ্ট করতে ইমাম আজম রহ. একটি প্রায়োগিক উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, ‘শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গ যেমন চোখের অনুকরণ করে, একইভাবে আমলও ইলমের অনুসরণ করে। ফলে ইলম অর্জন জরুরি। অজ্ঞতার সঙ্গে বিপুল আমলের পরিবর্তে ইলমের আলোকে সামান্য আমলও অধিক উপকারী। এর উদাহরণ হলো মরুভূমিতে সফরকারী দুই মুসাফিরের মতো, যাদের একজনের কাছে স্বল্প পাথেয় আছে