ইমাম আজমের আকিদা

«<
30
>»

কিন্তু সে পথ চেনে; আরেকজনের কাছে প্রচুর পাথেয় ও রসদ আছে কিন্তু সে পথ চেনে না। এই দুই ব্যক্তির মাঝে নিঃসন্দেহে প্রথম ব্যক্তি অধিক সৌভাগ্যবান। এ কারণেই আল্লাহ তায়ালা বলেছেন,

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونُ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُوا 

অর্থ : ‘বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কেবল বিবেকবানরাই উপদেশ গ্রহণ করে।’ [যুমার : ৯]⁶

কারণ, আকিদা বিশুদ্ধ থাকার পরে আমলের ক্ষেত্রে ত্রুটিবিচ্যুতি থাকলেও একদিন সুপথপ্রাপ্তির আশা করা যায়, পরকালে ক্ষমা ও মুক্তির প্রত্যাশা রাখা যায়। কিন্তু যার মৌলিক আকিদায় বিচ্যুতি থাকবে, তার আমল যত সুন্দর হোক, সেটা কাজে আসবে না। আল্লাহ তায়ালা বলেন,

وَقَدِمْنَا إِلَىٰ مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا

অর্থ : ‘আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।’ [ফুরকান : ২৩] আল্লাহ আরেক আয়াতে বলেন,

وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِۦ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

অর্থ : ‘তোমাদের মধ্যে যারা নিজের দ্বীন থেকে ফিরে (মুরতাদ হয়ে) যাবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখেরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে। আর তারাই হলো দোযখবাসী। তাতে তারা চিরকাল বাস করবে।’ [বাকারা : ২১৭] অন্য আয়াতে বলেন,

وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

অর্থ : ‘যে ব্যক্তি ঈমান প্রত্যাখ্যান করে, তার সকল আমল নষ্ট হয়ে যাবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে।’ [মায়িদা : ৫] আল্লাহ আরও বলেন,

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

অর্থ :

«<
30
>»