‘আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে—যদি আপনি আল্লাহর শরিক স্থির করেন, তবে আপনার কর্ম নিষ্ফল হয়ে পড়বে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।’ [যুমার : ৬৫]
ইমামকে জিজ্ঞাসা করা হলো, আকিদার (সবিস্তার ও খুঁটিনাটি) আলোচনা জরুরি কেন? সাহাবায়ে কেরাম রাজি. তো এমন করেননি। তারা আকিদার যাবতীয় বিষয় নিয়ে বিস্তৃত ও বিস্তারিত কথা বলেননি। তাহলে আমরা কেন বলব? ইমাম জবাবে বলেন, ‘আমরা যদি সাহাবাদের যুগে তাদের পর্যায়ে থাকতাম, তাহলে তাঁরা যা করতেন যতটুকু করতেন, আমাদের ক্ষেত্রেও তা শতভাগ প্রযোজ্য হতো। কিন্তু আমাদের যুগ তাদের যুগ নয়। আমরা যেসব সমস্যার মোকাবিলা করছি, সেগুলো তাদের যুগে ছিল না। আমরা এমন এক সম্প্রদায়ের সামনে এসে পড়েছি, যারা আমাদের আঘাত করে, আমাদের রক্তকে হালাল মনে করে। তাহলে তাদের মাঝে কারা সঠিক কারা বেঠিক সেটা না জেনে বসে থাকা যাবে? আমরা আমাদের জানমালের হেফাজত না করে বসে থাকব? সাহাবায়ে কেরামের যুগে তারা ছিল না; ফলে তাদের হাতিয়ার হাতে নিতে হয়নি। আমাদের যুগে তারা আছে; ফলে হাতিয়ার হাতে নিতে হবে। তা ছাড়া, মানুষ মতভেদপূর্ণ এসব বিষয় শুনে মুখ বন্ধ রাখলেও হৃদয় বন্ধ রাখতে পারে না। ফলে হৃদয়ে এগুলো প্রভাব ফেলে। দুটো বিষয় শুনলে যেকোনো একটার দিকে মন চলে যায়। মনের মাঝে এগুলো নিয়ে দ্বন্দ্বযুদ্ধ চলতে থাকে। আল্লাহ না করুন, যদি মিথ্যা ও বাতিলের দিকে মন ঝুঁকে পড়ে, তবে তো সে বাতিলপন্থিদের পছন্দ করতে শুরু করবে। আর যখন তাদের পছন্দ করবে, তখন সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিপরীতে যদি হকের দিকে হৃদয় ঝুঁকে পড়ে, তবে হকপন্থিদের বন্ধু হিসেবে গণ্য হবে।”⁷
ইমামের কথায় স্পষ্ট যে, ইসলামি আকিদা সম্পর্কে জ্ঞানার্জনের অন্যতম মৌলিক কারণ হলো বিশ্বাসগত বিচ্যুতি ও পদস্খলন