ইমাম আজমের আকিদা

«<
30
>»

থেকে সুরক্ষিত থাকা। অন্ধকার চিনলে আলোতে পথ চলা সহজ হয়। মন্দ সম্পর্কে জানলে মানুষ ভালোটা গ্রহণ করতে পারে। আলো-আঁধার ও ভালোমন্দের পার্থক্যই যদি কারও জানা না থাকে, সে ভালো ও আলো গ্রহণ করবে কী রূপে? একইভাবে ঈমানের বিপরীতে কুফর, তাওহিদের বিপরীতে শিরক-সহ যাবতীয় ভ্রান্ত আকিদা সম্পর্কে জানা না থাকলে মানুষ সহজেই বিভ্রান্ত আকিদার জালে ফেঁসে যেতে পারে, বিশুদ্ধ আকিদা খুইয়ে ফেলতে পারে। এখানেই সহিহ আকিদা শেখার তাৎপর্য প্রকাশ পায়।

ইমামকে জিজ্ঞাসা করা হলো, ভুল-শুদ্ধ, হকপন্থি ও বাতিলপন্থিদের সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তাহলে কি কোনো ক্ষতি আছে? তিনি বললেন, ‘হয়তো এক দিক থেকে ক্ষতি হবে না, কিন্তু দশ দিক থেকে ক্ষতি হবে। যে ক্ষেত্রে ক্ষতি হবে না তা হলো, তাদের কর্ম সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে না। কিন্তু যেসব ক্ষেত্রে ক্ষতি হবে তন্মধ্যে কয়েকটি হলো : এক. তুমি মূর্খ গণ্য হবে। কারণ, তুমি ভুল-শুদ্ধের মাঝে ফারাক করতে পারবে না। দুই. অন্যদের মতো নিজেও হয়তো একসময় সন্দেহে পতিত হবে এবং সেখান থেকে পরিত্রাণের পথ খুঁজে পাবে না। কারণ, তুমি ভুল না শুদ্ধ সেটাই জানো না। ফলে সেখান থেকে পরিত্রাণের চেষ্টাও করবে না। তিন. কাকে আল্লাহর জন্য ভালোবাসবে আর কাকে ঘৃণা করবে, সেটা বুঝতে

পারবে না। কারণ, তুমি কে হক আর কে বাতিল সেটাই জানো না।”‘ ফলে নিজের ঈমান রক্ষার জন্যই বিশুদ্ধ আকিদা শিখতে হবে।

আকিদা শেখা মুস্তাহাব নয়, ওয়াজিব

অনেকে আকিদা সম্পর্কে জ্ঞান অর্জনকে নফল বা মুস্তাহাব পর্যায়ের মনে করেন। তাদের ধারণা—আকিদা জেনে কী হবে? নামাজ-রোজা, ইবাদত-আমল নিয়ে থাকাই যথেষ্ট। অথচ এটি সম্পূর্ণ ভুল কথা। আকিদার বিষয়ে নিরপেক্ষ স্থানে থাকার সুযোগ নেই। অন্যকথায়, ঈমান ও কুফর, বিশ্বাস ও অবিশ্বাসের মাঝামাঝি থাকার

«<
30
>»