অবকাশ নেই; বরং ঈমান গ্রহণ করতে হবে, কুফর বর্জন করতে হবে; তাওহিদ মেনে নিতে হবে, শিরক প্রত্যাখ্যান করতে হবে। স্পষ্ট যে, কোনো কাজ করতে গেলে সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রধান শর্ত। তাই ঈমান গ্রহণ যেমন আবশ্যক, ঈমান সম্পর্কে জ্ঞান থাকাও আবশ্যক। কুফর থেকে বিরত থাকা যেমন আবশ্যক, কুফর সম্পর্কে জ্ঞান লাভ করাও আবশ্যক। ফলশ্রুতিতে প্রত্যেক মুসলিমের জন্য আকিদার জ্ঞান লাভ করাও আবশ্যক (ওয়াজিব)।
আল্লাহ তায়ালা কুরআনের বিভিন্ন আয়াতে মানুষকে ঈমান, আকিদা ও তাওহিদ শেখার নির্দেশ দিয়েছেন। তিনি রাসুলুল্লাহ (ﷺ)-কে লক্ষ্য করে বলেন,
فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَاللهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ
অর্থ : ‘সুতরাং জেনে রাখুন, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। ক্ষমা প্রার্থনা করুন আপনার এবং মুমিন নর-নারীদের ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন।’ [মুহাম্মাদ : ১৯] আরও বলেন,
وَمَا أَرْসَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
অর্থ : ‘আপনার পূর্বেও আমি প্রত্যাদেশ-সহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম। অতএব, তোমরা না জানলে জ্ঞানীদের জিজ্ঞেস করো।’ [নাহল : ৪৩]
রাসুলুল্লাহ (ﷺ) নিজের ও সাহাবাদের জীবনে এই নীতি বাস্তবায়িত করেছেন। তিনি যখনই সাহাবাদের কোথাও পাঠাতেন, সর্বপ্রথম মানুষকে ঈমানের দিকে দাওয়াত দেওয়ার নির্দেশ দিতেন। মুয়াজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠানোর সময় তাকে বললেন, ‘তুমি আহলে কিতাব (তথা একটি খ্রিষ্টান) সম্প্রদায়ের কাছে যাবে। সর্বপ্রথম তাদের তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করবে। যখন তারা তাওহিদ শিখে ফেলবে, তখন তাদের জানাবে—আল্লাহ তায়ালা তাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যখন তারা নামাজ পড়া শুরু করবে, তখন তাদের জানাবে—আল্লাহ তায়ালা তাদের সম্পদের উপর যাকাত ফরজ করেছেন,