যা তাদের ধনীদের থেকে গ্রহণ করে দরিদ্রদের মাঝে বণ্টন করে দেওয়া হবে। যখন তারা মেনে নেবে, তখন তাদের থেকে সেটা গ্রহণ করবে। কিন্তু মানুষের প্রিয় ও মূল্যবান জিনিস নেওয়া থেকে বিরত থাকবে…।’৯
সাহাবায়ে কেরাম রাযি. রাসুলুল্লাহর দেখানো পথেই হেঁটেছেন। তারা আমলের আগে আকিদা শিখেছেন। জুন্দুব ইবনে আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা কিশোররা রাসুলুল্লাহ (ﷺ) থেকে কুরআন শেখার আগে ঈমান শিখেছি, অতঃপর কুরআন শিখেছি। তখন আমাদের ঈমান আরও বৃদ্ধি পেয়েছে।’১০ তাবারানির বর্ণনায় এসেছে, ‘আর আজ তোমরা আগে কুরআন শিখছ, ঈমান শিখছ পরে!’১১ ইবরাহিম ফাজারি রাযি. সূত্রে বর্ণিত প্রদান, তিনি বলেন, ‘আমরা কুরআন শেখার আগে ঈমান শিখেছি। আর আজ তোমরা ঈমান শেখার আগে কুরআন শিখছ।’১২ সাহাবাদের উলটো পথে চলা আজো অব্যাহত আছে। মুসলিম উম্মাহ আজ সবকিছু শিখছে, স্রেফ ঈমানটাই শিখছে না।
ফলে মানবাচনের সর্বপ্রথম কর্তব্য হলো তাওহিদ শেখা, ঈমান ও আকিদা শেখা। এক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করার সুযোগ নেই। ইমাম আবু হানিফা রহ. বলেন, ‘যখন কারও মনে তাওহিদের কোনো সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন উথাপিত হয়, তৎক্ষণাৎ তাকে আল্লাহ তায়ালার কাছে যেটা সত্য, সেটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে যতক্ষণ না জিজ্ঞাসা করার জন্য কোনো আলেম পাওয়া যায়। এ ব্যাপারে জিজ্ঞাসা করার ক্ষেত্রে দেরি করা যাবে না। নীরব বসে থাকতেও দায় পাওয়া যাবে না। যদি নিরপেক্ষ হয়ে বিশ্বাস-অবিশ্বাসের মাঝে বসে থাকে, তবে সে কাফের হয়ে যাবে।’১৩ কারণ, ঈমানের জরুরি বিষয়গুলোতে ঈমান আনা আবশ্যক। এক্ষেত্রে নিরপেক্ষতা ঈমানের পথে অন্তরায়, সত্যভ্রষ্টতা ও অস্বীকৃতির সঙ্গে সংঘর্ষিক। ফলে এসব বিষয়ে কেউ নিরপেক্ষ থাকলে সেটা কুফরের পর্যায়েই থাকবে, ঈমান গণ্য হবে না। ঈমান ও কুফরের মাঝামাঝি কোনো জায়গা নেই। তাই ঈমানবিষয়ক জ্ঞান লাভ