☰ সূচিপত্র
∨
করা ফরজ। একইভাবে ঈমানের বিপরীত তথা কুফরবিষয়ক জ্ঞান লাভ করাও ফরজ। তাহলে সুজাত ওয়াল জামাত সম্পর্কে জানা আবশ্যক।
এবার আমরা আকিদা শেখার গুরুত্ব সম্পর্কে কিছু মুহাক্কিক আলেমের মতামত উল্লেখ করব, যাতে এটি স্পষ্ট হয়ে যায় যে, আকিদা কোনো নতুন বিষয় নয়। আজকের যুগে এসে আমরাই আকিদা শিখতে এবং চর্চা করতে বলছি এমন নয়; বরং যুগে যুগে আমাদের উলামায়ে কেরাম আকিদা শেখার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন।
- ইমাম আবু মনসুর মাতুরিদি (৩৩৩ হি.) লিখেন, ‘আল্লাহ সম্পর্কে এবং তাঁর নির্দেশাবলি সম্পর্কে জানার জন্য দলিল-প্রমাণ ও গবেষণা প্রয়োজন। ফলে যতটুকু জানলে মানুষের কল্যাণ এবং যতটুকু না জানলে অকল্যাণ রয়েছে, ততটুকু জানা এবং সে ব্যাপারে চিন্তাভাবনা করা আবশ্যক।’¹⁴
- আবু সালামাহ সমরকন্দি (৩৪০ হি. পূর্ব) বলেন, ‘উসুলুদ্দিন (তথা দ্বীনের মৌলিক বিষয়গুলো) ও আহকামুদ্দিন (তথা হালাল-হারাম, বিধিবিধান) হলো সত্যকে জানা, (আল্লাহর) নির্দেশ পালন করা, নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা। আর এগুলো জ্ঞানের আলো ব্যতীত বাস্তবায়ন করা সম্ভব নয়। সত্যকে জানতে হলে, শরিয়তের বিধিবিধান মানতে হলে জ্ঞান থাকা আবশ্যক। এ কারণে এ সম্পর্কে জ্ঞান অর্জন প্রত্যেক ব্যক্তির উপর ফরজ।’¹⁵
- আল্লামা আবু ইসহাক সাফফার বুখারি (৫৩৪ হি.) বলেন, ‘আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা আবশ্যক। এটি শ্রেষ্ঠতম জ্ঞান। …উসুলুদ্দিন তথা দ্বীনের মৌলিক জ্ঞান হলো সকল জ্ঞানের আধার ও ভাণ্ডার; দ্বীন, দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণের চাবিকাঠি। যে ব্যক্তি এই ইলম থেকে বঞ্চিত থাকল, সে সবকিছু থেকেই বঞ্চিত। কারণ, এটি মৌলিক, গোড়া; বাকিগুলো গৌণ, শাখা-প্রশাখা। আবদুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা কুরআন শেখার আগে তাওহিদ শিখতাম। আর তোমরা এখন আগে কুরআন শেখো, এরপর তাওহিদ শেখো’ …তাফসিরবিদদের মতে, কুরআনের আয়াতসংখ্যা প্রায় ছয় হাজার দুই মত ইখতিলাফি। এর