ইমাম আজমের আকিদা

«<
30
>»

মধ্যে শরিয়তের আহকাম (হালাল-হারাম)-সম্পর্কিত আয়াত মাত্র পাঁচ শত। বাকি সবগুলোই তাওহিদ, শিক্ষণীয় ঘটনা, কাফেরদের বিরুদ্ধে নবি-রাসুলদের ঈমানি সংগ্রাম ও মুনাযারা (বিতর্ক) ঘিরে। এর দ্বারা বোঝা যায়, তাওহিদের ইলমই সর্বোত্তম ইলম। তা ছাড়া, নিজের দ্বীন রক্ষা ও বিভ্রান্তি-বিচ্যুতি থেকে সুরক্ষিত থাকার জন্যও এই ইলম অর্জন করা আবশ্যক।’১৬

  • আল্লাউদ্দীন উসমানি (৫৫২ হি.) লিখেন, ‘উসুলুদ্দিন তথা দ্বীনের মৌলিক বিষয় হলো সঠিক আকিদা বর্ণনা করা, আল্লাহ তায়ালা ও তাঁর গুণাবলি সম্পর্কে জ্ঞান অর্জন করা। এর মাধ্যমে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া।’১৭
  • সুলতানুল উলামা খ্যাত ইয ইবনে আবদুস সালাম (৬৬০ হি.) বলেন, ‘আলেমরা নবিদের উত্তরসূরি। সুতরাং নবিদের উপর যেমন সত্য প্রকাশ আবশ্যক ছিল, আলেমদের উপরেও আবশ্যক। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন,

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

অর্থ : ‘তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে আর সৎকর্মের নির্দেশ দেবে এবং অসৎকর্ম থেকে নিষেধ করবে। বস্তুত তারাই সফলকাম।’ [আলে ইমরান : ১০৪] তাজসিম ও তাশবিহ (দেহবাদ ও সাদৃশ্যবাদ—অন্যকথায়, আকিদাকেন্দ্রিক ভ্রান্তি) বড় ধরনের অসৎ কাজ। আর সবচেয়ে সৎ ও পুণ্যের কাজ হলো তাওহিদ ও তানযিহ (বিশুদ্ধ দেহবাদমুক্ত একত্ববাদ)। সালাফে সালেহিন প্রথমে এ ব্যাপারে দীর্ঘ কথা বলেননি; কারণ, তাদের যুগে বিদআত প্রকাশিত হয়নি। পরবর্তীকালে যখন বিদআত প্রকাশিত হয়, তখন তারাই সেগুলোর খণ্ডনে ময়দানে নেমে পড়েন; সব ধরনের বিভ্রান্তি ও বিচ্যুতি ঠেকিয়ে দেন। কাদারিইয়াহ, জাহমিইয়াহ, জাবারিইয়াহ-সহ সকল ভ্রান্ত ফিরকার বিরুদ্ধে তারা লড়াই করেন।’১৮

আকিদা শেখার ন্যূনতম পরিমাণ

আকিদা শেখার গুরুত্ব স্পষ্ট হওয়ার পরে প্রশ্ন আসতে পারে, আকিদা ঠিক কতখানি শিখতে হবে? একজন সাধারণ ও ইমামের আকিদা সম্পর্কে যতটা জ্ঞান

«<
30
>»