‘স্বতন্ত্র মাযহাব’ প্রতিষ্ঠার পরিবর্তে ইমাম আজমের মাযহাব গ্রহণ করেন এবং যুগের প্রয়োজনে সংযোজন-বিয়োজন-পরিবর্ধন-পরিমার্জনসহ সেটাকেই নিজের মাযহাব বলে ঘোষণা করেন। একইভাবে যখন ইমাম আবুল আলা সায়েদ নিশাপুরি আগমন করেন, তিনি আকিদার ব্যাপারে নিজের পক্ষ থেকে বক্তব্য না দিয়ে ইমাম আজম ও তার শাগরেদদের বক্তব্যগুলো সংকলন করেন। তার ‘আল-ইতিকাদ’ পুস্তিকাটিও এ কারণে জগদ্বিখ্যাত হয়েছে। ফলে আহলুস সুন্নাহর বরেণ্য ইমাম হিসেবে ইমাম আজম আবু হানিফা রহ.-এর আকিদা সংকলন, সংরক্ষণ ও চর্চার কাজটি যুগ যুগ ধরে চলমান। আমাদের সময়ে আকিদাগত নানান বিতর্ক-বচসা, আহলুস সুন্নাহর শাখাগত বিভিন্ন মাসায়েলকে বড় বড় মাশাকেলে (সমস্যাতে) রূপদান করে সাম্প্রদায়িক কাদা ছোড়াছুড়ি এবং গোষ্ঠীগত টানাপোড়েনের যুগে ইমাম আজমের আকিদা আরও বেশি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ, একই বিষয়ে নানান বিরোধপূর্ণ বক্তব্যদাতারা প্রত্যেকেই নিজেদেরকে ইমামের আকিদার অনুসারী দাবি করছেন। তাদের আকিদাকে ইমামের আকিদা বলছেন। ফল দাঁড়াচ্ছে, বিভিন্ন সাংঘর্ষিক বক্তব্য আর বিভিন্ন বিরোধপূর্ণ আকিদাকে এক ব্যক্তির আকিদা হিসেবে প্রচার ও প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এতে করে ইমাম আজম আবু হানিফা রহ. একাধিক ব্যক্তিতে পরিণত হয়েছেন। নানা মতাদর্শের আবু হানিফা সৃষ্টি হয়েছে। অথচ বাস্তবে তিনি এক ব্যক্তিই। এক আবু হানিফা। তার আকিদা এক ও অভিন্ন আকিদা।
এই কারণে আমরা পরবর্তীদের টানাটানির পরিবর্তে ফিরে গিয়েছি সেই প্রথম যুগে। দ্বিতীয় শতাব্দীতে। তখন ইমাম আজম রহ. জীবিত। পড়াচ্ছেন। সফর করছেন। ইজতিহাদ করছেন। ইবাদতে ডুবে আছেন। সংগ্রাম করছেন। ভ্রান্তি খণ্ডন করছেন। আকিদার নানান বিচ্যুত ফিরকার বিরুদ্ধে লড়াই করছেন! এই সব বিষয় আমরা কাছাকাছি থেকে দেখেছি। তার আকিদার বক্তব্যগুলো তার ‘মুখ’ থেকে গ্রহণ করেছি। তিনি আকিদা বিষয়ে যাদের কাছে চিঠি লিখেছেন, সেই চিঠিগুলো থেকে নিয়েছি। এভাবে আমরা ইমাম আজমের আকিদাগুলো পরবর্তীতে উদ্ভাবিত এসব মতাদর্শের কয়েক শত বছর আগের