ইমাম আজমের আকিদা

«<
30
>»

সূত্রাবলি থেকে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। যখন ভূপৃষ্ঠে সেগুলোর কোনোটির অস্তিত্ব ছিল না। যখন মানুষ জানত না, এসব মতাদর্শ একসময় পৃথিবীতে আসবে। ফলশ্রুতিতে আমরা আশা করছি, বক্ষ্যমাণ গ্রন্থে ইমাম আজম আবু হানিফা রহ.-এর যে চিত্র ফুটে উঠেছে, সেটা তার বাস্তব ও প্রকৃত চিত্র। এই গ্রন্থে যে আকিদা লেখা হয়েছে, সেটা ইমাম আজমের আকিদার বিশ্বস্ত ও আমানতপূর্ণ অনুলিপি। পরবর্তীতে উদ্ভাবিত সংঘাতপূর্ণ বক্তব্য ও মতাদর্শিক প্রভাব থেকে মুক্ত, ইনশাআল্লাহ।

এখানে প্রসঙ্গক্রমে আমাদের ‘আকিদাহ ত্বহাবিয়্যাহ’র ব্যাখ্যার কথা উঠে আসছে। কয়েক মাস আগে ব্যাখ্যাগ্রন্থটি রাহনুমা প্রকাশ করেছে। গ্রন্থটিকে ঘিরে বাংলা ভাষাভাষী পাঠকের অভূতপূর্ব সাড়া পেয়ে আমি সীমাহীন আনন্দিত। এটা ভেবে যে, উম্মাহমুখী মানুষের সংখ্যা বাড়ছে। আকিদার সূক্ষ্মাতিসূক্ষ্ম নিগূঢ় বিষয়ে আহলুস সুন্নাহর বিভিন্ন ধারার মতপার্থক্যকে বিচ্যুতির পরিবর্তে বৈচিত্র্য হিসেবে দেখতে সক্ষম আলোকিত মানুষের মিছিল দিনে দিনে দীর্ঘ হচ্ছে। উপরন্ত ব্যক্তিগতভাবে দেশ-বিদেশ থেকে অসংখ্য সম্মানিত মানুষ, শুভানুধ্যায়ী আমাকে দোয়া দিয়েছেন, সাহস জুগিয়েছেন, উম্মাহর নানা বৈচিত্র্যকে সঙ্গে নিয়ে পথচলার এই নিঃসঙ্গ সফরে সঙ্গী হবার আশ্বাস দিয়েছেন। তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

বক্ষ্যমাণ গ্রন্থ ‘ইমাম আজমের আকিদা’ সেই পথচলার আরেক পর্ব। ‘আকিদাহ ত্বহাবিয়্যাহ’র ব্যাখার মতো এই গ্রন্থও আমরা গোটা উম্মাহর জন্য লিখেছি। সাধারণ মানুষের সামনে সালাফের আকিদার বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরার লক্ষ্যে লিখেছি। নতুন কোনো মাসলাক প্রতিষ্ঠা কিংবা সুন্নাহর অন্তর্গত প্রচলিত বিশেষ কোনো মাসলাক বলিষ্ঠ বা বিলুপ্ত করার উদ্দেশ্যে লিখিনি; বরং ইমাম আজম রহ.-এর আকিদা হানাফি মাযহাবের মৌলিক সূত্রগুলোতে যেমন পেয়েছি এবং তার শাগরেদ ও পরবর্তী বিশ্বস্ত অনুসারীদের কলমে যেভাবে দেখেছি, আমানতের সঙ্গে সেগুলোই তুলে ধরেছি।

রচনা-পদ্ধতি নিয়ে কথা বলতে গেলে সর্বাগ্রে বলতে হবে, গ্রন্থটি ইমাম আজম আবু হানিফা রহ.-এর আকিদার উপর ভিত্তি করে রচিত হয়েছে, যা নামেই

«<
30
>»