মৌলিক বিষয় সম্পর্কে অজ্ঞ ছিল। তার এ কাজের মাধ্যমে প্রকারান্তরে সে আল্লাহর ‘সর্বশক্তিমান’ হওয়া, ‘মৃতকে জীবিত করা’, ‘শারীরিক পুনরুত্থান’ ইত্যাদির মতো একাধিক অত্যাবশক আকিদার বিষয় নাকচ করেছে। সে ভেবেছে, স্বাভাবিক অবস্থায় তাকে দাফন করা হলে আল্লাহ তাকে সশরীরে পুনরুত্থিত করতে সক্ষম। কিন্তু লাশ পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দিলে আল্লাহ তার শরীর পুনর্গঠিত করতে পারবেন না। ফলে তাকেও জীবিত করা সম্ভব হবে না! এ ধরনের বিশ্বাস না থাকলে উক্ত ব্যক্তি এমন কাজ করত না। এগুলো সুস্পষ্ট কুফরি আকিদা। তথাপি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। কারণ, সে যা করেছে প্রথমত অজ্ঞতা এবং দ্বিতীয়ত আল্লাহর ভয়ে করেছে। তার অজ্ঞতার কারণ সম্ভবত যৌক্তিক ছিল। সে কারণে আল্লাহ তার ভয়কে মূল্যায়ন করে তাকে ক্ষমা করে দিয়েছেন।
ইবনে আবদিল বার লিখেন, “উক্ত ব্যক্তি যে মুমিন ছিল সেটা স্পষ্ট। কিন্তু
‘আল্লাহ যদি আমাকে ধরতে পারেন’-এ কথার দ্বারা বোঝা যায়, সে আল্লাহর ‘কুদরত’ (তথা তিনি সর্বশক্তিমান) সিফাত সম্পর্কে অজ্ঞ ছিল। এক্ষেত্রে প্রথম যুগের (অর্থাৎ সালাফের) আলেমদের বক্তব্য হলো, যদি কেউ আল্লাহর সকল সিফাত জানে ও মানে কিন্তু কিছু সিফাত সম্পর্কে অজ্ঞ থাকে, তবে তাতে কাফের হবে না। কারণ, অজ্ঞতা কুফর নয়; কুফর হলো সত্যকে জেনেবুঝে প্রত্যাখ্যান করা।’৩৮
কেবল পূর্বযুগে নয়, দ্বীনের মৌলিক বিষয় সম্পর্কে এমন না জানার চিত্র সাহাবাদের মাঝেও বিদ্যমান। এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে, যার সবগুলো এখানে উল্লেখ করা সম্ভব নয়। যেমন-কোনো কোনো সাহাবি তাকদিরের বিষয়ে রাসুলুল্লাহকে বিভিন্ন প্রশ্ন করেছেন। সেসব প্রশ্নে স্পষ্ট হয় যে, তারা এগুলো জানতেন না। ফলে অজ্ঞতাকে কুফর বলা হলে সাহাবাদেরও উত্তর জানার আগে কাফের বলতে হবে। ইমরান ইবনে হুসাইন রাযি. রাসুলুল্লাহ (ক)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসুল, কারা জান্নাতি