রাব্বুল আলামিনের কাছে যেটা সত্য সেটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে যতক্ষণ না জিজ্ঞাসা করার জন্য কোনো আলেম পাওয়া যায়। এ ব্যাপারে জিজ্ঞাসা করার ক্ষেত্রে দেরি করা যাবে না। নীরব বসে থাকলেও পার পাওয়া যাবে না। যদি নিরপেক্ষ হয়ে বিশ্বাস-অবিশ্বাসের মাঝে বসে থাকে, তবে সে কাফের হয়ে যাবে।’৩৬
হ্যাঁ, যদি ইমামের উপরের (আপত্তিকর) বক্তব্যগুলো প্রমাণিত ধরাও হয়, তবে সেটা ভিন্নভাবে ব্যাখ্যা করা হবে। সে ব্যাখ্যা হলো, বাস্তবেই যদি কারও এসব বিষয়ে অজ্ঞতার ক্ষেত্রে যৌক্তিক কারণ থাকে, গভীর জঙ্গল কিংবা জনবিচ্ছিন্ন দ্বীপে বসবাস কিংবা যেকোনো গ্রহণযোগ্য ওজরের কারণে কেউ উপরের বিষয়গুলো কিংবা দ্বীনের মৌলিক কোনো বিষয় সম্পর্কে অজ্ঞ থাকে, তবে সেটা তার ক্ষেত্রে ব্যক্তিগত ওজর (অপারগতা) গণ্য হবে। এটা বিভিন্ন হাদিস এবং ইমামদের বক্তব্য থেকে আমরা অনুধাবন করতে পারি। যেমন- আবু সাইদ খুদরি ও আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ক) বলেন, (পূর্বযুগে) ‘এক ব্যক্তি তার নফসের উপর অত্যধিক জুলুম করেছিল (অর্থাৎ, গুনাহে লিপ্ত ছিল)। মৃত্যু ঘনিয়ে এলে সে তার পুত্রদের বলল, মৃত্যুর পর আমাকে পুড়িয়ে ভস্মীভূত করবে। অতঃপর ছাইগুলো গুঁড়া করে বাতাসে উড়িয়ে দেবে। কারণ, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, তবে তিনি আমাকে এত কঠোর শাস্তি দেবেন, যা অন্য কাউকে দেননি। সত্যি সত্যিই যখন তার মৃত্যু হলো, ওসিয়ত মোতাবেক সেভাবেই তাকে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেওয়া হলো। অতঃপর আল্লাহ জমিনকে সে ব্যক্তির ছাইগুলো একত্র করার আদেশ দিলেন (জমিন তৎক্ষণাৎ ছাইগুলো একত্র করল এবং) লোকটি (জীবিত হয়ে) দাঁড়িয়ে গেল। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন করলে কেন? সে বলল, হে প্রভু, আপনার ভয়ে! আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।’৩৭
উক্ত হাদিসটিতে গভীরভাবে লক্ষ করে দেখুন। উক্ত ব্যক্তি দ্বীনের একাধিক