বলে, আমি মুহাম্মাদ ()-কে আল্লাহর রাসুল মানি; কিন্তু তিনি আফ্রিকানও হতে পারেন, তার ব্যক্তির বিধান কী? আবু হানিফা বললেন, ‘সেও মুমিন!’৩৪
এটা ইমাম আজমের উপর ভিত্তিহীন অপবাদ। কোনো সাধারণ আলেমও এটা বলতে পারে না, তাহলে ইমাম কীভাবে বলবেন? এটা ন্যূনতম ঈমান হওয়ার প্রশ্নই ওঠে না। এমন হলে মদ খেয়ে বলা হবে, কুরআনে মদ বলতে অন্যকিছু বোঝানোও হতে পারে! ব্যভিচার করে বলবে, কুরআনে এই ধরনের ব্যভিচার নিষিদ্ধ নয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দিয়ে বলা হবে, কুরআনে শিরক বলতে কী বোঝানো হয়েছে আমি নিশ্চিত নই! এটা চরমপন্থি মুরজিয়াদের বক্তব্য হতে পারে। কিন্তু ইমাম আজম রাহিমাহুল্লাহ এ ধরনের আকিদা থেকে পবিত্র। ইবনে আবিল আওয়াম বর্ণনা করেন-আবু ইউসুফ ইমাম আবু হানিফা রহ. থেকে বর্ণনা করেছেন, ‘যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাবা ছাড়া অন্য কোনো দিকে ফিরে নামায পড়ে, ঘটনাক্রমে সেটা কাবার দিকে হয়ে গেলেও উক্ত ব্যক্তি কাফের হয়ে যাবে।’ কারণ, সে কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিধান অস্বীকার করেছে। ফলে কাবা সম্পর্কে জানে অথচ কোন কাবা উদ্দেশ্য সেটা না জানলেও মুমিন থাকবে এমন হতে পারে না।
মোটকথা, উসুলুদ্দিন তথা দ্বীনের মৌলিক বিষয়ে এটুকু জ্ঞান অর্জন প্রত্যেকের উপর ওয়াজিব, যা তাকে তাওহিদের উপর প্রতিষ্ঠিত এবং শিরক ও কুফর থেকে সুরক্ষিত রাখে। ফলে বিস্তারিত জ্ঞান ব্যতীত কেউ তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারলে মুক্তি পেয়ে যাবে। কিন্তু সংশয়ের মাঝে পড়লে, তাওহিদের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিশ্বাস মনে এলে সেটা দূর করতে হবে। এক্ষেত্রে কোনো ন্যূনতম সীমারেখা নেই। বরং বিশুদ্ধ তাওহিদের সুরক্ষা এবং কুফর-শিরক প্রতিহত করতে পারাই ন্যূনতম সীমারেখা। ইমাম আজমের বক্তব্যও উক্ত কথার সাক্ষী। তিনি বলেন, ‘যখন কারও মনে তাওহিদের কোনো সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়, তৎক্ষণাৎ তাকে আল্লাহ