সীমারেখা হলো তাদের অস্তিত্বে বিশ্বাস করা। কিন্তু ফেরেশতা বলতে যদি কেউ কিছুই না চেনে, ফেরেশতা ও শয়তান যদি কারও কাছে সমান অর্থ বহন করে, তবে সেটাকে ন্যূনতম ঈমান বলে না। আসমানি কিতাবের ক্ষেত্রে নূন্যতম সীমা হলো সেগুলোর উপর ইজমালি ঈমান রাখা। কিন্তু কুরআন ও ত্রিপিটকের মাঝে পার্থক্যজ্ঞান না থাকা ন্যূনতম পরিমাণ নয়। রাসুলের ব্যাপারে ঈমানের ন্যূনতম সীমারেখা হলো তাঁর ব্যাপারে জানা থাকা। কেউ যদি বলে, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ (এ) আল্লাহর রাসুল, কিন্তু তিনি কুরাইশ বংশের নাকি পারসিক, তিনি হেজাযে ছিলেন নাকি খোরাসানে সেটা জানি না, অথবা তিনি কি জীবিত আছেন নাকি মৃত তাও জানি না, যদি কেউ অজ্ঞতা কিংবা গ্রহণযোগ্য ওজরের কারণে বলে থাকে, তবে তার উপর এগুলো জানা আবশ্যক হবে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবেই এগুলো না জানে, জানার আগ্রহ ও চেষ্টাও না থাকে অথবা জানার পরও এমন কথা বলে, তবে সে কাফের হয়ে যাবে।
ন্যূনতম সীমা নির্ধারণে সংশয় নিরসন: ইমাম আজম রহ.-এর নামে ‘নূন্যতম’
জ্ঞানের সীমা নির্ধারণে বিভিন্ন ভুল বক্তব্য প্রচার করা হয়েছে, যা থেকে তিনি মুক্ত। এটা মূলত মুহাদ্দিস ও ফকিহদের সংঘাতের কুফল ছিল, যার কিছু চিত্র আমরা সামনে বিভিন্ন স্থানে পেশ করব। যেমন-তাঁর ব্যাপারে বর্ণনা করা হয়। তাকে মক্কাতে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, সে ব্যক্তির বিধান কী যে বিশ্বাস করে আল্লাহ শূকর হারাম করেছেন, কিন্তু শূকর বলতে কী উদ্দেশ্য সেটা তার জানা নেই? তিনি বললেন, ‘সে মুমিন!’ তাকে জিজ্ঞাসা করা হলো: সে ব্যক্তির বিধান কী যে বিশ্বাস করে আল্লাহ কাবার হজ ফরয করেছেন, কিন্তু সে মক্কার কাবার ব্যাপারে নিশ্চিত নয়; বরং অন্য কোথাও কাবা হতে পারে? আবু হানিফা বললেন, ‘সেও মুমিন!’ তাকে জিজ্ঞাসা করা হলো, যদি কেউ