ইমাম আজমের আকিদা

«<
30
>»

থেকে নিয়ে এসেছেন সব সত্য? প্রশ্নের জবাবে যদি সে ‘হ্যাঁ’ বলে, তার ঈমানকে বিশুদ্ধ ঘোষণা করা হবে। এসব সাক্ষ্যের তফসিলি আলোচনা তার কাছে চাওয়া হবে না। তবে এটা স্বাভাবিক অবস্থায়। ফলে সে ব্যক্তি যদি ইসলামবিরোধী কোনো আকিদা লালন করে, তবে তার জন্য স্রেফ ‘হ্যাঁ’ বলা যথেষ্ট হবে না, বরং সেই আকিদা পরিবর্তন করা জরুরি হবে।”

সাফফার বুখারি বলেন, ‘কেউ যদি ঈমানের ছয়টি বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখে, সে মুমিন গণ্য হবে। তবে বিস্তারিত বিশ্বাস এই সংক্ষিপ্ত ঈমানের মূলনীতিতে হতে হবে। ফলে কেউ ছয়টি বিষয়ের উপর ঈমান আনার পরে যদি বিস্তারিত ব্যাখ্যার ক্ষেত্রে সৃষ্টির সঙ্গে আল্লাহকে সাদৃশ্য দেয়, তবে সে মুমিন গণ্য হবে না। তাই এসব সংক্ষিপ্ত বিষয়ের ব্যাখ্যা জানা জরুরি। ‘৩২

অর্থাৎ, যদি কারও মনে কোনো অভিযোগ-আপত্তি না আসে, তবে তার জন্য ইজমালি ঈমানই যথেষ্ট। কিন্তু যখন মনে সন্দেহ-সংশয় দানা বাঁধবে, তখন সেটা দূর করা আবশ্যক হবে। এভাবে প্রত্যেক ব্যক্তির সন্দেহ-সংশয় কিংবা অবস্থার প্রেক্ষিতে ঈমান আনার ‘নূন্যতম সীমারেখা’ নির্ধারিত হবে, বিস্তৃত ও সংকুচিত হবে। প্রত্যেকের জন্য একই পর্যায়ের ‘ন্যূনতম সীমারেখা’ নির্ধারণ করা যাবে না।

উপরন্তু সকল মাসআলাতেই এক ব্যক্তির জন্য একই পর্যায়ের ‘ইজমালি ঈমান’ বা ন্যূনতম সীমারেখা নির্ধারণ করা দুরূহ ব্যাপার। যেমন-আল্লাহর ক্ষেত্রে ন্যূনতম সীমারেখা হলো তাঁর তাওহিদ তথা এক লা-শরিক রব ও ইলাহ হওয়ার বিশ্বাস রাখা। আল্লাহর মৌলিক সিফাতগুলো, যেমন-তিনি সৃষ্টিকর্তা, তিনি রিযিকদাতা, তিনি চিরঞ্জীব, তিনি সর্বজ্ঞানী, তিনি সর্বশক্তিমান, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত ইত্যাদি জানা এবং পূর্ণ বিশ্বাস রাখা। সৃষ্টির সঙ্গে তাঁর সব ধরনের সাদৃশ্য নাকচ করা। তিনি ছাড়া অন্য কারও ইবাদত না করা। স্রেফ ‘আল্লাহ বলতে একজন আছেন’ এটা ন্যূনতম সীমা কিংবা যথেষ্ট পরিমাণ নয়। ফেরেশতার ক্ষেত্রে ন্যূনতম

«<
30
>»