ইসলামি সমাজে স্বাভাবিকভাবে বিদ্যমান থাকে। একটা শিশু যখন এখানে বড় হয়, এগুলোর সাক্ষ্য এবং এগুলোর মাধ্যমে ইবাদতের উপরই বড় হয়। এটা হলো সত্যায়ন ও স্বীকৃতির এক পর্যায়। আরেকটা পর্যায় হলো দলিল-প্রমাণের মাধ্যেমে ইয়াকিনি পদ্ধতিতে আল্লাহকে জানা ও মানা; পরিবার ও সমাজ অনুসরণের মাধ্যমে নয়। এটা সবার পক্ষে সম্ভব নয়। ফলে ইজমালিভাবে ঈমানকেই গ্রহণযোগ্য ও কামালত ধরা হবে। ঈমান সাব্যস্ত করার জন্য এতটুকুই যথেষ্ট হবে।’
এগুলো ইমাম তহাবিরও সেই বক্তব্যের ব্যাখ্যা, যেটা তিনি আকিদাহ তহাবিয়্যাহতে এভাবে দিয়েছেন, ‘আমরা আমাদের কিবলার অনুসারীদের ততক্ষণ পর্যন্ত মুসলিম-মুমিন হিসেবে আখ্যায়িত করব, যতক্ষণ তারা নবি কারিম (৫৪) আনীত সকল বিষয়ের স্বীকৃতি দেবে, তাঁর সকল বক্তব্য এবং সংবাদকে সত্যায়ন করবে।’ তিনি আরও বলেন, ‘একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানের গণ্ডি থেকে বের হয় না, যতক্ষণ না সে সেসব মূলনীতি অস্বীকার করে, যেগুলোর স্বীকৃতিদানের মাধ্যমে ঈমানে প্রবেশ করেছিল।’ প্রথম বাক্যে সকল বিষয়ে স্বীকৃতি দেওয়ার অর্থ এই নয় যে, ঈমানের সবগুলো বিষয় জানা ও শেখা সবার জন্য জরুরি; বরং ইজমালি সাক্ষ্য দেবে। এটার প্রমাণ হচ্ছে ইমামের দ্বিতীয় বাক্য। অর্থাৎ, স্বাভাবিক অবস্থায় (ঈমানের ছয় রুকনের) ইজমালি সাক্ষ্যদানের মাধ্যমেই প্রত্যেকে মুমিন গণ্য হবে। কিন্তু যদি এমন কোনো কথা বলে বা কাজ করে, যা ঈমানের তফসিলি আলোচনার সঙ্গে সাংঘর্ষিক, তবে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে।
আবদুল আযিয বুখারি আরও লিখেন, “যদি কাউকে বলা হয়-তুমি কি বিশ্বাস করো যে, আল্লাহ তায়ালা এক, তাঁর কোনো শরিক নেই, তিনি শক্তিমান, তিনি জ্ঞানী, তিন সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা, তিনি সবকিছুর ইচ্ছা ও ফয়সালাকারী ইত্যাদি…? অথবা বলা হয়-তুমি কি বিশ্বাস করো যে, আল্লাহ সকল পরিপূর্ণ গুণের অধিকারী, আল্লার রাসুল মুহাম্মাদ (৪) যা-কিছু আল্লাহর পক্ষ