ইমাম আজমের আকিদা

«<
30
>»

বরং ঈমান তুলে ধরে বলা হবে, ‘ঠিক আছে?’ যদি সে বলে, ‘হ্যাঁ, ঠিক আছে’, তাহলে তার ইসলাম পূর্ণ হয়ে যাবে। এটা যদি কোনো আলামত দ্বারা প্রকাশ পায়, তবে জিজ্ঞাসা করাও নিষ্প্রয়োজন। যেমন-রাসুলুল্লাহ (৪) বলেছেন, ‘যখন কোনো ব্যক্তিকে তোমরা জামাতে (নামাযে) অভ্যস্ত দেখবে, তার ঈমানের সাক্ষ্য দেবে।’ আরেক হাদিসে বলেন, ‘যে ব্যক্তি আমাদের নামায পড়বে, আমাদের কিবলা অভিমুখী হবে, আমাদের যবাইকৃত পশু খাবে, তোমরা তার জন্য ঈমানের সাক্ষ্য দাও।’ (কারণ, এগুলোই প্রমাণ করে সে আল্লাহ তায়ালা ও তাঁর শরিয়তকে স্বীকার করে। তফসিল জানা আবশ্যক নয়।) হ্যাঁ, যদি কারও সামনে তফসিল উপস্থাপন করে বলা হয়, ‘ঠিক আছে?’ তদুপরি সে অজ্ঞতা জাহির করে, তবে সে মুমিন গণ্য হবে না।

আবুল ইউসর বাযদাবি বলেন, ‘আহলে সুন্নাতের মতে ইজমালি ঈমান যথেষ্ট, তফসিলি ঈমান আবশ্যক নয়। ফলে কেউ যদি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (এ) আল্লাহর রাসুল, তাঁর নিয়ে আসা দ্বীন আল্লাহর পক্ষ থেকে সত্য-এটুকু মেনে নেয়, তাতেই যথেষ্ট। তবে যদি কোনো মাসআলাতে সন্দেহ-সংশয় তৈরি হয়, সে সম্পর্কে জ্ঞান অর্জন এবং সন্দেহ দূরীভূত করা আবশ্যক।’২৮

আলাউদ্দিন আবদুল আযিয বুখারি (৭৩০ হি.) লিখেন, ‘যখন কোনো ব্যক্তি অন্তরে আল্লাহকে সত্যায়ন করবে, মুখে তাঁর অস্তিত্বের স্বীকৃতি দেবে, একত্ববাদ (তাওহিদ), জ্ঞান (ইলম), কুদরত, জীবন-সহ আল্লাহর সকল গুণ, পরম করুণাময় (রহমান), দয়ালু (রহিম), সর্বশক্তিমান (কাদের), মহাজ্ঞানী (আলিম) ইত্যাদি সকল সুন্দর নামের স্বীকৃতি দেবে, সে মুসলিম হয়ে যাবে। তবে আল্লাহ তায়ালা যেহেতু আমাদের ইন্দ্রীয়-অনুভবের ঊর্ধ্বে, ফলে এমন কিছু নাম ও গুণ দরকার, যার মাধ্যমে তাকে চেনা সম্ভব। আল্লাহর পাশাপাশি আল্লাহর ফেরেশতা, আসমানি কিতাব, রাসুল, পুনরুত্থান, তাকদিরের ভালোমন্দে বিশ্বাসও দরকার। আর এ সবকিছু মুসলিম পরিবারে এবং

«<
30
>»