ইমাম আজমের আকিদা

«<
30
>»

দিন যেটা করলে আমি জান্নাতে প্রবেশ করব। তিনি বললেন, ‘আল্লাহর ইবাদত করবে। তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না। ফরয নামাযগুলো আদায় করবে। ফরয যাকাত দেবে। রমযানের রোযা রাখবে।’ লোকটি বলল, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! আমি এর উপর কিছু বাড়াব না। সে চলে যাওয়ার পরে রাসুলুল্লাহ (ঞ) বললেন, ‘যদি কেউ জান্নাতি কাউকে দেখতে চায় তবে যেন তাকে দেখে!’ ২৬

আল্লাহর দ্বীনের সারল্য দেখুন! আল্লাহর দ্বীনের সহজ প্রকৃতি দেখুন! দেখুন জান্নাতের পথ কত সংক্ষিপ্ত! দ্বীনের এসব মৌলিক বিষয় মেনে নেওয়াই যথেষ্ট। বাকি সব অতিরিক্ত। সবার উপর অপরিহার্য নয়। ইমাম আজমের উপরের বক্তব্য আর এই হাদিসগুলোর সামঞ্জস্য বিস্ময়কর, কিন্তু অদ্ভুত নয়। কারণ, সকল সালাফে সালেহিনের মানহাজ এটা। জটিলতা সৃষ্টি হয়েছে পরবর্তী সময়ে বিভ্রান্ত ফিরকাগুলোর কারণে।

কুরআন-সুন্নাহ ও সালাফের এই আলোকিত মানহাজের উপরই হেঁটেছেন আহলে সুন্নাতের অন্যান্য ইমাম। ফলে এবার আমরা এ ব্যাপারে আলেমদের কিছু বক্তব্য উল্লেখ করব:

ফখরুল ইসলাম বাযদাবি (৪৮২ হি.) লিখেন-ঈমান ও ইসলামের অর্থ হলো আল্লাহর সকল গুণের সত্যায়ন করা এবং স্বীকৃতি দেওয়া; তাঁর শরিয়তের সকল বিধান কবুল করে নেওয়া। এটার দুটো পর্যায় রয়েছে। এক. মুসলমানদের মাঝে প্রচলিত বিশ্বাস-মাতা-পিতা ও পরিবারের পক্ষ থেকে প্রাপ্ত ইসলামের বিধান। দুই. দলিল-প্রমাণের মাধ্যমে আল্লাহ তায়ালার সকল গুণ সম্পর্কে জ্ঞান লাভ করা। এটাই প্রকৃত কামালত তথা পূর্ণাঙ্গতা; কিন্তু এটা সবার পক্ষে অর্জন করা সম্ভব নয়। কেননা, আল্লাহ তায়ালার গুণাবলির তফসিলি জ্ঞানের ক্ষেত্রে সকল মানুষ সমস্তরের নয়। ফলে কামালত দ্বিতীয় পর্যায় থেকে প্রথম পর্যায়ে স্থানান্তরিত হবে। ইজমালিভাবে সত্যায়ন ও স্বীকৃতিই ঈমানের ক্ষেত্রে কামালত গণ্য হবে; ব্যাখ্যা ও বিস্তারিত দলিল-প্রমাণ-সহ জানা জরুরি হবে না। এ কারণে মুসলমানকে (ঈমানের তফসিল) প্রশ্ন না করে তার কাছে

«<
30
>»