কোনো নির্দেশের উপর আপত্তি করবে না। কারণ, তিনি যা করেন সে সম্পর্কে জিজ্ঞাসিত হন না, মানুষ যা করে সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” [আম্বিয়া: ১২৩]
ইমাম আজমের উপরের কথাগুলো মূলত ঈমানের ছয় রুকনের সারমর্ম। এটুকুই দ্বীন। এটুকুর উপর অবিচল থাকলেই পরকালে মুক্তি মিলবে, আল্লাহর দিদার লাভ হবে। জান্নাত পাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এর বাইরে বিস্তারিত ব্যাখ্যা জানলে ভালো, না জানলে অসুবিধা নেই। কিন্তু বিস্তারিত জানতে গিয়ে যদি বিভ্রান্তি ও বিচ্যুতিতে নিমজ্জিত হতে হয়, দ্বীন বিকৃতির শিকার হয়, তবে সেটা নিঃসন্দেহে দুর্ভাগ্য।
এ বক্তব্য ইমাম আজমের নিজের নয়, বরং তিনি যেমনটা শুরুতেই বলেছেন-এগুলো সাহাবি ও তাবেয়িদের বলতে শুনেছেন। এ জন্য আমরা একাধিক হাদিসে ইমামের বক্তব্যের সত্যতা দেখি। যেমন-তালহা বিন উবাইদুল্লাহ রাযি. থেকে বর্ণিত; নজদ থেকে এলোকেশী (সাধারণ) এক ব্যক্তি রাসুলুল্লাহ (এ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসুলুল্লাহ (৪) বললেন, ‘দিন ও রাতে পাঁচ ওয়াক্ত নামায পড়বে।’ সে বলল, আর কিছু? তিনি বললেন, ‘না। তবে চাইলে অতিরিক্ত (নফল নামায পড়তে পারো)।’ অতঃপর রাসুল (ক) বললেন, ‘রমযানের রোযা রাখবে।’ সে বলল, আর কিছু? রাসুল বললেন, ‘না। তবে চাইলে অতিরিক্ত (নফল রোযা রাখতে পারো)।’ অতঃপর রাসুলুল্লাহ (৪) তাকে বললেন, ‘যাকাত দেবে।’ সে বলল, আর কিছু? তিনি বললেন, ‘না। তবে অতিরিক্ত (নফল সদকা করতে পারো)।’ তখন লোকটি এ কথা বলে চলে গেল আল্লাহর শপথ! আমি এগুলোর উপর কিছু বাড়াব না, কমাবও না। রাসুলুল্লাহ (ক) বললেন, ‘যদি সত্য বলে, তবে সে সফল!’ ২৫
আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত; এক গ্রাম্য সাহাবি রাসুলুল্লাহ (ঞ্জ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল, আমাকে এমন একটি আমলের কথা বলে