ইমাম আজমের আকিদা

«<
30
>»

আমি কাল জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারি। আপনি নিজের জন্য যা পছন্দ করেন আমাকেও তা-ই বলুন। আমার বিশ্বাস, আপনাকে অনুসরণ করলে আমি নিন্দিত হব না। ইমাম বললেন, ‘আমি এমন একদল মানুষ পেয়েছি (সাহাবা ও তাবেয়িন) যারা বলতেন, “যে ব্যক্তি ‘আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (ক) আল্লাহর রাসুল।’-এমন সাক্ষ্য দেবে, সে আল্লাহর একনিষ্ঠ (বান্দা) হয়ে যাবে। আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় সবকিছু থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহর জন্য শরিক ও প্রতিপক্ষ নির্ধারণ করা থেকে পবিত্র থাকবে। এভাবে আল্লাহর একত্ববাদ ও রাসুলুল্লাহ (এ)-এর রিসালাতের সাক্ষ্য দেওয়ার পরে তাকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যাবতীয় ফরয ইবাদত, যথা-নামায, রোযা, যাকাত ও হজ ইত্যাদির স্বীকৃতি দিতে হবে। সেগুলোর উপর আমল করতে হবে। কুফর ও শিরক থেকে নিজেকে দূরে রাখতে হবে। যদি কেউ এ সবকিছুর উপর অবিচল থেকে মৃত্যুবরণ করে, তবে সে আল্লাহর ওলি গণ্য হবে। আর যদি কেউ শাহাদাতের উপর অটল থাকে, কিন্তু আমলের ক্ষেত্রে ত্রুটিবিচ্যুতি করে, তবে তার পরিণতি আল্লাহর উপর সমর্পিত থাকবে চাইলে তিনি তাকে বিচ্যুতির শাস্তি দেবেন অথবা চাইলে ক্ষমা করে দেবেন। আল্লাহর রাসুলের কোনো সাহাবির সমালোচনা করবে না। তাদের অন্তরের অবস্থা আল্লাহর কাছে সঁপে দেবে। কারণ, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ‘তারা এক গত সম্প্রদায়। তারা যা করেছে সেটার ফল তারা পাবে। তোমরা যা করছ সেটার ফল তোমরা পাবে।’ তাকদিরের সবকিছুর উপর ঈমান আনবে। আল্লাহর ব্যাপারে কোনো অন্যায়-অশোভন কথা বলবে না। নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবে। নিজের জন্য যা অপছন্দ করো, মানুষের জন্য তা অপছন্দ করবে। দ্বীনের ক্ষেত্রে মনগড়া কথা বলবে না। আল্লাহর উপর নিজের ব্যাখ্যা চাপিয়ে দেবে না। তাঁর

«<
30
>»