কিতাব দেওয়া হয়েছে, তাদের ও নিরক্ষরদের বলুন, ‘তোমরাও কি আত্মসমর্পণ করেছ?’ যদি তারা আত্মসমর্পণ করে, তবে নিশ্চয়ই তারা হেদায়াত পাবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তবে আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আল্লাহ বান্দাদের সবকিছু দেখছেন।” [আলে ইমরান: ২০] এখানে আত্মসমর্পণ করতে বলা হয়েছে, বিতর্ক করতে বলা হয়নি।’ ২২
বরং ইমাম আবু ইউসুফ থেকে ‘দ্বীন নিয়ে বিতর্ক নিষিদ্ধ’ শিরোনামে একটি পুস্তিকাতে এসেছে, ‘দ্বীন নিয়ে বিতর্ক বিদআত। বাতিলপন্থিরা পরস্পরের বিরুদ্ধে যা করে, সেগুলো বিদআত। যদি তাতে কোনো কল্যাণ থাকত তবে সাহাবিরা এবং সাহাবিদের সন্তানরা এগুলো আগে করতেন। কারণ, তারা এগুলো করতে বেশি সক্ষম ছিলেন। এগুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখতেন; দ্বীন প্রতিষ্ঠা এবং সুন্নাতের সুরক্ষা ও প্রচারে অধিকতর মনোযোগী ছিলেন। যদি তাতে কোনো কল্যাণ থাকত, তারা সবার আগে সেটা অর্জনের চেষ্টা করতেন। একদল দ্বীন নিয়ে বাড়াবাড়ি করে বিদআতি হয়ে গেছে। আরেক দল দ্বীন থেকে উদাসীনতা দেখিয়ে বিভ্রান্ত হয়ে গেছে। আহলে সুন্নাতের অবস্থান এই দুই প্রান্তিকতার মাঝামাঝি সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত।’২৩
তথাপি প্রশ্ন থেকে যায়-তাহলে ঈমানের ক্ষেত্রে ন্যূনতম সীমারেখা কী? ইসলাম, ঈমান, তাওহিদ এবং আল্লাহর সিফাতের ক্ষেত্রে সর্বনিম্ন কতটুকু জানা জরুরি? কতগুলো সিফাত সম্পর্কে জ্ঞান থাকা জরুরি?
ইমাম আজমসহ আমাদের ইমামগণ বিভিন্ন গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, এখানে যার সবকিছু উল্লেখ করা সম্ভব নয়। ফলে আমরা কেবল তাদের আলোচনার সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব।
(ইমাম মুহাম্মাদের ছাত্র) আবু সুলাইমান জুযজানি থেকে বর্ণিত, এক ব্যক্তি ইমাম আজমের কাছে এসে বলল, (দ্বীনের) বিভিন্ন বিষয়ে মানুষের বিভিন্ন কথা শুনে আমি পেরেশান হয়ে পড়েছি। কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝতে পারছি না। তাই আমি চাই, আপনি আমাকে এমন একটা পথ দেখান, যার উপর অটল থাকলে