করো। অস্পষ্ট (মুতাশাবিহ) বিষয়সমূহ থেকে দূরে থাকো। যদি দ্বীন নিয়ে বিতর্কের মাঝে তাকওয়া থাকত, তবে রাসুলুল্লাহ (৪) এবং তাঁর পরে সাহাবায়ে কেরাম সবার আগে সেটা করতেন। তারা কি দ্বীন নিয়ে বিবাদ করেছেন? হ্যাঁ, তারা ফিকহ নিয়ে আলোচনা করেছেন, ফারায়েজ নিয়ে মতভেদ করেছেন। নামায, হজ, হালাল-হারাম, তালাক ইত্যাদি নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। কিন্তু কেউ দ্বীন (তথা আকিদা) নিয়ে বিতর্ক করেননি। এ বিষয়ে বিবাদ করেননি। সুতরাং তোমরা তাকওয়ার উপর থাকো। সুন্নাতের মাঝে সীমাবদ্ধ থাকো। এটুকুই যথেষ্ট হবে। পরবর্তী লোকেরা দ্বীন নিয়ে যেসব ঝগড়া সৃষ্টি করেছে, যেগুলো নিয়ে বিবাদ-বিতর্কে জড়িয়েছে, সেগুলো থেকে দূরে থাকো। কারণ, সুন্নাতের অনুসরণের মাঝেই মুক্তি।””
আল্লাহ তায়ালা বলেন, وإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي مَايَتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ 27 : 2 غَيْرُهُ، وَأَمَّا يُنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ ) তাদের আমার আয়াতসমূহ নিয়ে উপহাস করতে দেখবেন, তখন তাদের থেকে সরে যান যে পর্যন্ত না তারা অন্য কথায় প্রবৃত্ত হয়। যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে আর বসবেন না।’ [আনআম: ৬৮] আল্লাহ চাইলে কুরআনের মাঝেও বিতর্ক ও বিবাদ অবতীর্ণ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি; বরং নিষেধ করেছেন। সুতরাং বিতর্ককারীদের সঙ্গ পরিহার করো। তাদের সঙ্গে বসো না। যদি তারা গায়ে পড়ে বিতর্ক করে, তবে কুরআনের আইন মানো: فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وَقُل لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأَمْيَنَ وَأَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوا وَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ )الْبَلَاغُ وَاللَّهُ بَصِيرُ بِالْعِبَادِ অর্থ: “যদি তারা আপনার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে আপনি বলুন, ‘আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি এবং আমার অনুসারীগণও।’ আর যাদের