ইমাম আজমের আকিদা

«<
30
>»

তাওহিদকে মনেপ্রাণে বিশ্বাস করবে, আল্লাহর কাছ থেকে আগত সবকিছু মেনে নেবে, তার জন্য ঈমান কিংবা কুফরের সংজ্ঞার্থ জানা থাকা জরুরি নয়। কারণ, সে জানে ঈমান ভালো আর কুফর মন্দ, ঈমান কল্যাণ আর কুফর অকল্যাণ। এটুকু জানা ও মানাই যথেষ্ট। যেমন-কেউ মধু ও মাকাল ফল দুটোই মুখে দিয়ে পরীক্ষা করে মধুর মিষ্টতা আর মাকালের তিক্ততা অনুভব করল। তার জন্য মধু কিংবা মাকালের নাম বা সংজ্ঞার্থ জানা জরুরি নয়। তার ব্যাপারে এ কথাও বলা যাবে না যে, সে মিষ্টতা বা তিক্ততা চেনে না। বেশির চেয়ে বেশি এটুকু বলা যাবে যে, সে এগুলোর সংজ্ঞার্থ জানে না। একই কথা ঈমান ও কুফরের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন কেউ জানবে যে, ঈমান ভালো আর কুফর মন্দ, এটুকু জানলে ও মানলেই যথেষ্ট হবে। আলাদা করে ঈমান ও কুফরের সংজ্ঞার্থ জানার দরকার নেই। কেউ এই সংজ্ঞার্থ না জানলেই তাকে অস্বীকারকারী বলা যাবে না।’২০

বরং এগুলো নিয়ে যখন অর্থহীন বিতর্কের আশঙ্কা থাকবে, তখন এগুলো নিয়ে আলোচনা বর্জন করাই কর্তব্য হবে। ইমাম আবু ইউসুফ রহ. বলেন, “তোমরা দ্বীন নিয়ে বিতর্ক ও ঝগড়া-বিবাদ পরিহার করো। কেননা, দ্বীন স্পষ্ট। আল্লাহ তায়ালা কিছু ফরয বিধান দিয়েছেন, কিছু সুন্নাত দিয়েছেন। কিছু সীমারেখা নির্ধারণ করেছেন। হালাল বলে দিয়েছেন। হারাম স্পষ্ট করেছেন। আল্লাহ : ( الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُم الإسلام دينا ) 2016 আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নেয়ামত পূর্ণ করলাম। আর ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে পছন্দ করলাম।’ [মায়িদা: ৩] সুতরাং কুরআনে যা হালাল করা হয়েছে, সেটা হালাল হিসেবে গ্রহণ করো। কুরআনে যা হারাম করা হয়েছে, সেটা হারাম মানো। কুরআনের স্পষ্ট বিষয়গুলোর উপর আমল

«<
30
>»