সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

«<
23
>»

এভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আমার আগ্রহে আর ভাটা পড়ে না। আমি সুযোগ পেলেই এসব বই পড়ি। পরের বছর শরহে বেকায়া জামাতে ফিকহে মুদাল্লাল বা দলিলভিত্তিক ফিকহের সাথে পরিচিত হওয়া শুরু করলাম। এতদিন যেসব মাসআলা-মাসায়েল পড়েছি তা ছিল ফিকহে মুজাররাদ বা দলিলহীন ফিকহ। দলিলহীন বলতে দলিল যে নেই তা না; বরং দলিলটা উল্লেখ না করে প্রাথমিকভাবে শুধু মূল মাসআলাটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হতো। সাথে ইমামদের কিছু মতানৈক্যও। তো দলিলভিত্তিক ফিকহ পড়তে গিয়ে নতুনকরে আরও অনেক প্রশ্নের জবাব পেলাম। সেইসাথে উসুলে ফিকহের আরেকটু উঁচুমানের গ্রন্থ নূরুল আনওয়ার পড়ারও সৌভাগ্য হলো। ক্রমান্বয়ে ধোঁয়াশা কেটে সবকিছু স্পষ্ট হতে শুরু করল। পুরোপুরি স্পষ্ট যে হয়ে গিয়েছিল তা কিন্তু না; নানা রকম আপত্তি আর অভিযোগ তখনো টুকটাক বহাল ছিল।

পরের বছর হেদায়া পড়ার সুযোগ হলো। এবার দলিলভিত্তিক ফিকহচর্চার সাথে ভালোভাবে যুক্ত হলো ফিকহে মুকারান বা তুলনামূলক ফিকহচর্চার ব্যাপারটি। সেই সাথে প্রতিটি মাসআলার নকলী বা কুরআন-সুন্নাহের দলিলের সাথেসাথে আকলী বা বুদ্ধিবৃত্তিক দলিলের চর্চাটাও উদ্ভাসিত হলো। অজ্ঞতা আর অস্পষ্টতার চাদরটা ধীরেধীরে বিদায় নিতে শুরু করেছে ততদিনে। ফিকহে হানাফীর উপর যত অভিযোগ তার মূলে হলো, এই ফিকহে নাকি হাদীসের তোয়াক্কা করা হয় না। আমি খুব ভাবতাম যে, এটা কেমন কথা। যে ফিকহ মোতাবেক পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিধিবিধান পালন করে যাচ্ছে এবং উদ্ভূত সমস্যার সমাধান করে যাচ্ছে, তা এমন হবে কেন? ইসলামের ইতিহাসের দুই উজ্জ্বল খেলাফত-আব্বাসিয়া ও উসমানিয়ার বিচারব্যবস্থা পরিচালিত হতো ফিকহে হানাফী অনুসারে। শতাব্দীর পর শতাব্দী এই চিত্র বহাল ছিল। সুতরাং এই ফিকহ যদি বাতিল হয় তবে তো এটা খোদ মুসলমানদেরই দুর্বলতা যে, তারা শতাব্দীর পর শতাব্দী এমন একটা বাতিল ফিকহের ভিত্তিতে তাদের শাসনব্যবস্থা পরিচালিত করে আসছে যা-মাআযাল্লাহ-সুন্নাহবিরোধী। এই সময়ে গত হওয়া হাজারও আলেম-উলামাও তো এতে দায়ী হয়ে পড়েন। আদৌ কি তা বাস্তব?
এমনসব অনুসন্ধিৎসা আমার ভেতর তখন উঁকিঝুঁকি মারে। শুনেছিলাম ফরিদাবাদে মাওলানা যিকরুল্লাহ খান সাহেব উসুলে হাদীস খুব ভালো পড়ান। ভাবলাম সেখানে একটা বছর পড়ে আসি। উসুলে হাদীসটা ঠিকঠাক না জানলে, না বুঝলে এই জটগুলো সহজে খুলবে না। অনেকে আমাকে ভুল বুঝবে জেনেও পরের বছর

«<
23
>»