অর্থাৎ, “পরসমাচার এই যে, ইমামদের লিখিত ‘আহলে হাদীস’ এর পরিভাষা-বিষয়ক রচনাবলি অনেক হয়ে গেছে…।” ১২
উক্ত গ্রন্থের অন্য জায়গায় ইবনে হাজার আসকালানী রাহ. বলেন,
لأهل العلم بالحديث ملكة قوية يميزون بها ذلك
অর্থাৎ, “আহলুল ইলম বিল হাদীস তথা হাদীসের জ্ঞানে পারদর্শী উলামায়ে কেরামের এমন শক্তিশালী দক্ষতা-যোগ্যতা রয়েছে, যার মাধ্যমে তারা (মওযু হাদীসকে) চিহ্নিত করতে পারেন।” ১৩
ইবনে হাজার আসকালানী রাহ. থেকে এমন আরও কিছু বক্তব্য আমরা সামনে নবম হিজরী শতকের উলামায়ে কেরামের দৃষ্টিতে আহলে হাদীসের পরিচয়-বিষয়ক আলোচনাতে উল্লেখ করব ইনশাআল্লাহ।
ইবনে তাইমিয়া রাহ. এর ব্যবহার
এরপর আমাদের দেশে যারা নিজেদের আহলে হাদীস বলে দাবি করে তাদের কাছেও যিনি সমাদৃত ও গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই ইবনে তাইমিয়া রাহ. এর বক্তব্য থেকেও বুঝে আসে যে, আহলে হাদীস বলতে বোঝানো হয় ‘আহলুল ইলমী বিল হাদীস’ বা হাদীসের জ্ঞানে পারদর্শী ব্যক্তি। এর প্রমাণ হলো, তিনি একটি হাদীস প্রসঙ্গে বলেন,
إجماع أهل العلم بالحديث علي أن هذا الخبر صدوق
অর্থাৎ, “আহলুল ইলম বিল হাদীস বা হাদীসের জ্ঞানে পারদর্শী তথা মুহাদ্দিসদের এই বিষয়ে ঐকমত্য রয়েছে যে, এই হাদীসটি সত্য।” ১৪
যাই হোক, এই সব দৃষ্টান্তকে পাশাপাশি রেখে বিশ্লেষণ করলেই পাঠকের সামনে সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে যাবে যে, আহলে হাদীস শব্দটি মূলত মুহাদ্দিসে কেরামের জন্য ব্যবহৃত হতো। সাধারণ জনগণ তো দূরে থাক, হাদীসশাস্ত্রের বাইরে অন্যান্য ইলমের প্রাজ্ঞ উলামায়ে কেরামের জন্যও এটি কখনো ব্যবহৃত হতো না।
১২. ইবনে হাজার আসকালানী, শরহু নুখবাতিল ফিকার: ৩ পৃ.
১৩. প্রাগুক্ত: ৫৬
১৪. ইবনে তাইমিয়া, মাজমুআতুল ফাতাওয়া। ১৮/১৮; সামনে ইবনে তাইমিয়া রাহ, এর দৃষ্টিতে ‘আহলে হাদীস’ ‘কারা
ও তাঁর বই-পুস্তকে এই শব্দটির নানামুখী ব্যবহার নিয়ে সবিস্তার আলোচনা আসবে ইনশাআল্লাহ।