হাদীসের রাবীদের পারস্পরিক সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের কেউ মুদাল্লিস না হন, তবে এমন হাদীস গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এর জন্য রাবীদের পারস্পরিক বাস্তব সাক্ষাতের প্রমাণ পাওয়া অত্যাবশ্যক নয়; বরং সম্ভাবনাই এই ক্ষেত্রে যথেষ্ট হবে। নিজের মতের পক্ষে দলিল পেশ করতে গিয়ে ইমাম মুসলিম রাহ, বলেন,
وما عَلِمْنَا أَحَدًا مِنْ أَئِمَّةِ السَّلف يمن يستعمل الأخبار، ويتفقد صحة الأسانيد وَسَعْمَهَا، مِثْلَ أيُّوبَ السَّحْيَانِي وَابْنِ عَوْنٍ، وَمَالِكِ بن أنس، وشعبة بن الحجاج، وَيَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ، وَعَبْدِ الرحمن بن مَهْدِي، وَمَنْ بَعْدَهُمْ مِنْ أَهل الحديث، فتشوا عَنْ مَوْضِعِ السَّمَاعِ فِي الْأَسانيد .
অর্থাৎ, “পূর্বসূরি সালাফে সালেহীন ইমামদের মধ্যে যারা হাদীসের প্রয়োগ ও ব্যবহার করতেন এবং সনদের বিশুদ্ধতা বা অশুদ্ধতা ও দুর্বলতা যাচাই করতেন; যেমন: আইয়ুব সাখতিয়ানী, ইবনে আওন, মালেক ইবনে আনাস, শুবা ইবনুল হাজ্জাজ, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, আব্দুর রহমান ইবনে মাহদী এবং তাদের পরবর্তী স্তরের আহলে হাদীসদের কেউ সনদে থাকা রাবীদের পারস্পরিক ‘শ্রবণস্থান’ তালাশ করেছেন বলে আমাদের জানা নেই।”
এখানে ইমাম মুসলিম রাহ, স্পষ্টভাবে ‘আহলে হাদীস’ শব্দ ব্যবহার করেছেন এবং এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন মুহাদ্দিসে কেরাম। যা তাঁর বক্তব্য থেকে স্পষ্টরূপে বুঝে আসছে। এরপরে আরেকটু সামনে অগ্রসর হয়ে তিনি দুইটি হাদীসের ব্যাপারে মন্তব্য করেছেন, তাঁর বক্তব্যটি লক্ষ করুন।
هُمَا وَمَا أَشْبَهَهما عند من لاقينا مِنْ أَهْلِ الْعِلْمِ بِالحَدِيثِ مِنْ صحاح الأسانيد وقوتها .
অর্থাৎ “আহলুল ইলম বিল হাদীস তথা হাদীসবিশারদদের মধ্যে যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের নিকট এই হাদীস দুইটি এবং অনুরূপ বর্ণনাগুলো সহীহ ও শক্তিশালী সনদের অন্তর্ভুক্ত।” [১১]
১১. মুকাদ্দামাতু সহীহ মুসলিম: ১/৩২