সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

«<
23
>»

আহলে হাদীসের সমার্থক শব্দ
আহলে হাদীসকে অনেক সময় আসহাবুল হাদীসও বলা হয়ে থাকে। উভয় শব্দই একই রকম অর্থ প্রকাশ করে। অর্থাৎ হাদীসচর্চাকারী মুহাদ্দিসে কেরাম।
এই বিষয়ে মাওলানা ইবরাহীম মিরাঠী রাহ. বলেন,
“অনেক জায়গায় এদের ‘আহলে হাদীস’ বলা হয়। আর অনেক জায়গায় ‘আসহাবে হাদীস’। আবার অনেক সময় ‘আহলে আসার’ নামেও তাদের অভিহিত করা হয়ে থাকে। অনেক সময় ‘মুহাদ্দিস’ নামে ডাকা হয়। তবে সব উপাধির উদ্দেশ্য একটাই।” [১০]

ইমাম মুসলিম রাহ. এর ব্যবহার

আহলে হাদীস মানে যে হাদীসবিশারদ মুহাদ্দিস এর অন্যতম প্রমাণ হচ্ছে, আহলুল হাদীস শব্দকে অনেক সময় উলামায়ে কেরাম ‘আহলুল ইলমী বিল হাদীস’শব্দেও ব্যক্ত করে থাকেন। এর মাধ্যমে শব্দটি দ্বারা তাদের গৃহীত অর্থ খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। এখানে প্রমাণস্বরূপ কয়েকটি ব্যবহারক্ষেত্র তুলে ধরা হলো।

ইমাম মুসলিম রাহ, তার সহীহ মুসলিমের ভূমিকায় কোথাও সরাসরি আহলুল হাদীস শব্দটি এনেছেন। আবার কোথাও এর মূলরূপ ‘আহলুল ইলমী বিল হাদীস’ শব্দও এনেছেন। উভয় শব্দ দ্বারাই তাঁর উদ্দেশ্য হলো, মুহাদ্দিসে কেরাম। সহীহ মুসলিমের শুরুতে লেখা তাঁর ভূমিকাটি অধ্যয়নকারী ব্যক্তিমাত্রই বিষয়টি খুব সহজে অনুধাবন করতে পারবেন। এর জন্য আলাদা কোনো বেগ পেতে হবে না। ‘আন আন’ পদ্ধতিতে বর্ণিত হাদীস দলিল হিসেবে গ্রহণ জায়েজ আছে কিনা-এই প্রসঙ্গে ইমাম মুসলিম রাহ, তাঁর সহীহ মুসলিমের ভূমিকাতে বেশ লম্বা আলোচনা করেছেন। এই ক্ষেত্রে তাঁর মত ছিল, যদি এমন


১০. তারীখে আহলে হাদীস। ১২৮। বাংলাদেশের আহলে হাদীস আন্দোলনের আমির মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালীব সাহেবও তাঁর বইতে একই রকম মত প্রকাশ করেছেন। (দেখুন: আহলে হাদীছ আন্দোধন, উৎপত্তি ও ক্রমবিকাশ: ৬৩।)

«<
23
>»