কুরআন-সুন্নাহ অনুসরণ ও মাযহাব

«<
5
>»

بسم الله الرحمن الرحيم
الحمد لله الذى كفى والصلاة والسلام على نبيه المصطفى اما بعد

ভূমিকা

এক.
আল্লাহ তা’আলার অসংখ্য নিয়ামতের মাঝে আমরা নিমোজ্জিত। তার মাঝে অন্যতম নিয়ামত তিনি আমাদের হেদায়াত দিয়েছেন। রাসূল প্রেরণ করেছেন। কুরআন অবতির্ণ করেছেন। কুরআন ও রাসুলের সুন্নাহ আমাদের জন্য করেছেন আলোকবর্তিকা। পাথেয় হিসাবে তা করে দিয়েছেন উৎকৃষ্ট পাথেয়। তাই সকল মুসলমান কুরআন-সুন্নাহ অভিমুখী। কুরআন সুন্নাহ ছেড়ে দিয়ে ইসলামের দাবী অমূলক, ভিত্তিহীন।

শতসিদ্ধ কথা এই যে, সাধারণ মানুষ কুরআন-সুন্নাহ থেকে জীবনের সর্বোপ্রকার বিধানাবলীর সমাধান উদ্ভাবন করতে সক্ষম নয়। শরীয়তের পক্ষ থেকে সকলের জন্য তা উদ্ভাবন করার বাদ্ধ-বাধকতাও নেই। এ শ্রেণীর মানুষের জন্য শরীয়তের বিধানাবলী সহজীকরণার্থে স্বীকৃত মুজতাহিদগণ কুরআন-সুন্নাহ নিঃসৃত বিধান সংকলন করেছেন। বাস্তবতা এটাই যে, এ শ্রেণীর মানুষ তাঁদের সংকলিত বিধান অনুসর করে চলবে।

আর তারা এভাবে কুরআন-সুন্নাহ অনুসরণের মাধ্যমে জীবন পরিচালিত করবে। কিন্তু অধুনা কিছু ভাই, যারা নিজেদেরকে গায়রে মুকাল্লিদ বা সালাফী বলে থাকেন, তারা দাবী করেন যে, ইমামদের উক্ত সংকলিত বিধানাবলি আর কুরআন-সুন্নাহ এক নয়। মুজতাহিদ কর্তৃক শরীয়তের ব্যাখ্যা গ্রহণ করলে কুরআন সুন্নাহ অনুসরণ হবে না। তাদের এ দাবির অসারতা প্রমাণের জন্যেই আমাদের এই ছোট্ট প্রয়াস।

দুই.
গায়রে মুকাল্লিদ বা সালাফী ভাইদের চিরাচরিত অভ্যাস হলো অন্যদের কথা কুরআন-সুন্নাহ সম্মত হলেও তা ভ্রান্ত ও বাতিল বলা। যা পরক্ষভাবে কুরআন-সুন্নাহর প্রতি বিদ্ধেশ পোষন করার নামান্তর। উক্ত বইটিতে এ ধরণের কিছু উদাহরণ উল্লেখ করা হয়েছে এবং গ্রহণযোগ্য প্রমাণাদির মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে তাদের দাবী মিথ্যা ও অমূলক। বইটির মাধ্যমে তাদের ভ্রান্ত দাবীর মুখোশ উম্মোচিত হয়েছে এবং এটাও প্রকাশ পেয়েছে যে তারা প্রান্তিকতার শিকার। কুরআন-সুন্নাহর বাস্তব অনুসারী নয়। বিষয়গুলো কুরআন-সুন্নাহর আলোকেই দেখানো হয়েছে। প্রয়োজনে মুজতাহিদ ও মুহাক্কিক আলেমদের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। কুরআন সুন্নাহ অনুসরণের সঠিক আগ্রহ থাকলে এতটুকুই যথেষ্ট।

«<
5
>»