পাঁচ.
বইটির পান্ডুলিপি তৈরি করে প্রখ্যাত ঐতিহাসিক ইসলামী চিন্তাবিদ, লক্ষ্য-কোটি হৃদয়ের প্রাণ পুরুষ, আমাদের প্রিয়তম উস্তাজুল আসাতিজা, হযরতুল আল্লামা শাহ আহমদ শফী সাহেব (দাঃ বাঃ) কে দেখানো হয়, এবং হযরত তাতে প্রয়োজনীয় দিক-নিদের্শনা দেন। শুকরিয়া জানাচ্ছি হযরতের এবং সুদীর্ঘ হায়াত কামনা করছি। যাতে হারীয়ে ফেলা আকাবিরদের এ ছাঁয়া আমাদের উপর পাথেয় হয়ে থাকে আরো দীর্ঘকাল। হাজারো ইলম পিপাসু প্রাণ শিক্ত হতে পারে তার ইলমের নুরানী ছোঁয়ায়। কৃতজ্ঞতা জানাচ্ছি “দাওয়া ও ইরশাদ” বিভাগের উস্তাদগণের। যারা সারা বছর বহুমুখী ইলম এবং অজানা বিষয়গুলো জানিয়ে পাথেয় যোগিয়েছেন। ফেলে আসা জীবনের অন্ধকারাছন্ন দিনগুলো আলোর পরশে সত্যের উদ্ভাসে সাজিয়ে, সামনের জীবনে প্রদীপ হয়ে জগৎকে আলোকিত করতে খুলে দিয়েছেন এক নতুন দিগন্ত।
ছয়.
প্রিয় পাঠক, একার প্রচেষ্টায় কিতাবটি আপনার হাতে আসেনি, এর পিছনে রয়েছে “কিছু নিবেদিত প্রাণ” শত ব্যস্ততার মাঝেও বইটি সংকলন ও প্রকাশনায় যাদের অতুলনীয়, অক্লান্ত পরিশ্রম রয়েছে। তারা হলেন-আব্দুল আজিজ, আমজাদ হোসাইন ও সুলাইমান হাবীব।
তাদের চেহারা-পরিচয় হয়তো আপনার কাছে অজানা, তবে আল্লাহর নিকট অজানা নয়। তিনি সবার কথা ও পরিচয় জানেন। আপনি শুধু দু’আ করুন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন এবং উত্তম থেকে উত্তম বিনীময় দান করেন।
সাত.
বর্তমান এডিশনটি এ বইয়ের প্রথম সংস্করণ। এই সংস্করণে বইটিকে নতুন আকারে খুবই সতর্কতার সাথে বিন্যস্ত করা হয়েছে। বানান ও তথ্যগত ভুল সংশোধন করা হয়েছে বার বার। শত চেষ্টা সত্যেও ভুল-ভ্রান্তি থাকা অসম্ভব নয়। রয়ে যাওয়া ভুল-ভ্রান্তি সম্পর্কে আমাদেরকে অবহিত করলে কৃতজ্ঞতার সাথে আগামী এডিশনে তা সংশোধন করে দেয়ার ইচ্ছা রইল। আমাদের এই প্রচেষ্টা দ্বারা যদি কেউ সামান্যতম উপকৃত হয়, তবেই আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। আল্লাহ্ আমাদের এই খিদমতকে কবুল করুন। আমীন।
১৭/০৭/১৪৩৬ হিজরী
০৭/০৫/২০১৫ ইংরেজি